Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরীক্ষা চলছিল চাঁচলের কলেজে, তৃণমূল মিছিল বের করতেই খাতা ফেলে ছুটল ছেলে-মেয়েরা

দ্য ওয়াল ব্যুরো: কলেজের ক্লাসরুমে (College Classroom) চলছে সেমেস্টারের পরীক্ষা। আর ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছে কলেজের ছাত্র পরিষদের ২১ শে জুলাই (TMCP 21st July)-এর মিছিল। কোথায় পরীক্ষা (Exam), কোথায় কী! খাতা-পেন টেবিলে ফেলে রেখেই হইহই করে

পরীক্ষা চলছিল চাঁচলের কলেজে, তৃণমূল মিছিল বের করতেই খাতা ফেলে ছুটল ছেলে-মেয়েরা

শেষ আপডেট: 5 July 2022 08:18

দ্য ওয়াল ব্যুরো: কলেজের ক্লাসরুমে (College Classroom) চলছে সেমেস্টারের পরীক্ষা। আর ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছে কলেজের ছাত্র পরিষদের ২১ শে জুলাই (TMCP 21st July)-এর মিছিল। কোথায় পরীক্ষা (Exam), কোথায় কী! খাতা-পেন টেবিলে ফেলে রেখেই হইহই করে মিছিলে যোগ দিতে চলে গেল পরীক্ষার্থীরা।

মালদার (Malda) চাঁচলের (Chachonl) এক কলেজের এমনই ঘটনায় ঝামেলা শুরু হয়েছে এলাকায়। জানা গেছে, ক্লাসরুমে বসে পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার্থীরা। এদিকে সামনে ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। সেই উপলক্ষে কলেজ ইউনিয়নের (College union) সদস্যরা মিছিল বের করে। সেই মিছিল ক্লাসের সামনে দিয়ে যেতে দেখেই খাতা ফেলে রেখে চলে যায় বেশ কিছু উৎসাহী ছাত্রছাত্রী। এই ঘটনায় বিরক্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই ছাত্রছাত্রীদের খাতা জমা নেননি।

খাতা কেন নেওয়া হবে না, এই দাবি করে কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের ঘরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি এমনই হয়, ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। শেষমেশ ঝামেলা এড়াতে খাতা জমাও নিয়ে নেন অধ্যক্ষ।

অধ্যক্ষ অজিত বিশ্বাস অবশ্য ছাত্রছাত্রীদের মিছিলে যোগদানের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেলেও তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক বাবু বিশ্বাস বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘এই কলেজের সবাই তৃণমূলকে ভালবাসে। সেই আবেগেই তারা এই কাজ করেছে।‘

এই সুযোগে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। ছেলেমেয়েদের ভবিষ্যৎ এই ভাবেই নষ্ট করছে তৃনমূল, এমনই দাবি তাঁদের।

বীরভূমে চলন্ত নাগরদোলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! জখম অনেকে


```