Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'মাস্ক নেই কেন?' সরকারি প্রকল্পের প্রচারে যাওয়া বিধায়ক ও তাঁর দলবলকে সটান প্রশ্ন গ্রামবাসী মহিলার

দ্য ওয়াল ব্যুরো: 'বঙ্গধ্বনি যাত্রা' কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক। প্রচার করছিলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের। সেখানেই উল্টে বিধায়ককে স্বাস্থ্য-সচেতনতার পাঠ শেখালেন এক গ্রামবাসী মহিলা। ঘটনায় অবশ্য অভিযোগ মেনে নিয়েছেন বিধায়ক নিজেও। তবে ও

'মাস্ক নেই কেন?' সরকারি প্রকল্পের প্রচারে যাওয়া বিধায়ক ও তাঁর দলবলকে সটান প্রশ্ন গ্রামবাসী মহিলার

শেষ আপডেট: 14 December 2020 16:45

দ্য ওয়াল ব্যুরো: 'বঙ্গধ্বনি যাত্রা' কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক। প্রচার করছিলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের। সেখানেই উল্টে বিধায়ককে স্বাস্থ্য-সচেতনতার পাঠ শেখালেন এক গ্রামবাসী মহিলা। ঘটনায় অবশ্য অভিযোগ মেনে নিয়েছেন বিধায়ক নিজেও। তবে ওই মহিলার স্পষ্ট কথা শুনে চমকে যান সকলে। জানা গেছে, আজ সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুরদাতে এলাকাবাসীদের কাছে পৌঁছন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী। অভিযোগ, বিধায়কের মুখে মাস্ক থাকলেও, তাঁর সঙ্গে তৃণমূলের যে কর্মীরা গিয়েছিলেন তাঁদের অনেকের মুখেই ছিল না মাস্ক। তার উপরে তাঁরা গায়ে-গায়ে ঘেঁষে দাঁড়িয়েছিলেন। এমন সময়ে তাঁদের দেখেই গ্রামের ওই মহিলা বলে বলেনন, "করোনা পরিস্থিতিতে তো শারীরিক দূরত্ব মেনে চলা উচিত। কিন্তু আপনারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন। আবার মাস্কও নেই অনেকের।" একথা শুনে থমকে যান নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। যদিও তাঁর নিজের মুখে মাস্ক ছিল। কিন্তু ওই মহিলার কথা শোনার পরে বিধায়ক মুখ ঘুরিয়ে তৃণমূল কর্মীদের বলেন, "উনি বাস্তব কথা বলেছেন। এই! মাস্ক নেই কেন!' এই কথা শোনার পরেই তৃণমূল কর্মী যাঁরা মাস্ক খুলে রেখেছিলেন তাঁদের মাস্ক পরতে দেখা যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার শুরু হয়েছে। তার পাশাপাশি মানুষদের অভাব-অভিযোগও শুনছেন স্থানীয় নেতারা। এদিনের এই কর্মসূচিতেও মানুষ তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষের কাছে। কিন্তু সে সব ছাপিয়ে গোটা কর্মসূচির দৃষ্টি কেড়েছেন গ্রামের ওই মহিলা, যিনি সপাটে ন্যায্য প্রশ্ন করেছেন প্রশাসনিক দলকে।

```