Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসপাতালে দালালদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী! কেষ্ট, বিষ্টুদের নিয়ে কী বললেন মদন মিত্র

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই এসএসকেএমের দালাল চক্রের পর্দা ফাঁস করেছে কলকাতা পুলিশ। ধরা পড়েছে চারজন দালাল। তারই মাঝে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের প্রতিবাদ করতে গিয়ে দালালদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের এক কর্মী (tmc work

হাসপাতালে দালালদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী! কেষ্ট, বিষ্টুদের নিয়ে কী বললেন মদন মিত্র

শেষ আপডেট: 25 September 2023 11:47

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই এসএসকেএমের দালাল চক্রের পর্দা ফাঁস করেছে কলকাতা পুলিশ। ধরা পড়েছে চারজন দালাল। তারই মাঝে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের প্রতিবাদ করতে গিয়ে দালালদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের এক কর্মী (tmc workers beaten by broker)। ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। দালাল রাজ ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।

মদনের বিস্ফোরক অভিযোগ, “দালাল চক্রের পিছনে কেষ্ট, বিষ্টুদের হাত আছে। দালালদের প্রতিদিনের রোজগার লাখ টাকা!” তৃণমূল বিধায়কের প্রশ্ন, “কলকাতা পুলিশ যদি এসএসকেএমের দালাল চক্র ভাঙতে পারে, তাহলে কামারহাটির পুলিশ কেন পদক্ষেপ করতে পারে না?”

রোগী ভর্তি থেকে রক্ত, কোনও ক্ষেত্রেই দালাল চক্র ছাড়া এক পা এগোনো যায় না, এই অভিযোগে শনিবার বিকেলে তেতে উঠেছিল কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। এরপরই দালাল চক্র ভাঙতে তৎপর হন স্থানীয় তৃণমূল কর্মীরা।

অভিযোগ, সাগর দত্ত মেডিক্যালের কর্মী জাভেদ আলির নেতৃত্বে দালালরাজের বিরোধিতা করে হাসপাতালে পোস্টার দেওয়ায় রবিবার রাতে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়েছিলেন দালালরা (tmc workers beaten by broker)। বাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

মদন মিত্রের কথায়, “আস্পর্ধা দেখুন, বলছে- দালালরাজের বিরুদ্ধে মুখ খুললে প্রাণে মেরে ফেলবে! যেন হিন্দি সিনেমা! ওরা এত সাহস পাই কী করে!” ঘটনার পর থেকেই অভিযুক্ত জাভেদ সহ বাকিরা গা ঢাকা দিয়েছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দালাল রাজ ঠেকাতে হাসপাতাল চত্বরে বসেছে পুলিশি প্রহরা।

আরও পড়ুন: আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের


```