Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোমকলে তৃণমূল নেতার উপর হামলায় গ্রেফতার দলের‌ই দুই কর্মী

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ডোমকলের তৃণমূল (TMC) নেতার উপর হামলার ঘটনায় শাসকদলের‌ই দুই কর্মীকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। রবিবার ডোমকল পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান প্রদীপ চাকী ও তাঁর ছেলে শিলাদিত্য চাকীর উপর হামলা হয়। গুরুতর আহত হয

ডোমকলে তৃণমূল নেতার উপর হামলায় গ্রেফতার দলের‌ই দুই কর্মী

শেষ আপডেট: 28 November 2022 07:48

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ডোমকলের তৃণমূল (TMC) নেতার উপর হামলার ঘটনায় শাসকদলের‌ই দুই কর্মীকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। রবিবার ডোমকল পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান প্রদীপ চাকী ও তাঁর ছেলে শিলাদিত্য চাকীর উপর হামলা হয়। গুরুতর আহত হয়ে তাঁরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন (Hospitalised)। পরে ওই তৃণমূল নেতাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলেন প্রদীপবাবু। রাজনৈতিক মহলের মতে, এর ফলে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash) আর‌ও একবার প্রকট হয়ে উঠল। সেই ঘটনাতেই পুলিশ ডোমকলের (Domkol) তৃণমূল কর্মী সিটু শেখ ও মকবুল খানকে গ্রেফতার করেছে।

ধৃতদের মধ্যে মকবুল খান ডোমকলের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতির দায়িত্বে আছেন। তিনি বিধায়কের ঘনিষ্ঠ বলেও পরিচিত। গ্রেফতার হ‌ওয়া অপরজন আনোয়ার রফিক ওরফে সিটু শেখ‌ও এলাকার পরিচিত তৃণমূল কর্মী।

রবিবার দুপুরে ডোমকলের প্রাক্তন উপ-পুরপ্রধান প্রদীপ চাকীর উপর হামলার পাশাপাশি তাঁর দোকানেও হামলা চালানো হয়। বেশ কয়েকজন দুষ্কৃতী লোহার রড, পিস্তল ও বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

এই ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ চাকী। রক্তাক্ত অবস্থায় তাঁকে ও ছেলে শিলাদিত্য চাকীকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত তৃণমূল নেতা বলেন, ‘আমি আজ আক্রান্ত জাফিকুলদের চক্রান্তে। জাফিকুল প্ল্যান করে আমায় খুনের চেষ্টা করেছে।’ উল্লেখ্য, এই জাফিকুল ইসলাম ডোমকলেরই তৃণমূল বিধায়ক। সেই তাঁর বিরুদ্ধেই দলের নেতার উপর হামলার অভিযোগ ওঠায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে।

এই ঘটনায় পুলিশের কাছে ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। তারমধ্যে দু'জন গ্রেফতার হল। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডোমকল থানার পুলিশ।

অযোগ্যদের চাকরির প্রস্তাব, গোটা মন্ত্রিসভার ইস্তফা চেয়ে বিধানসভায় ধুন্ধুমার বিজেপির


```