Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইসলামপুরে তৃণমূল কর্মী খুন, দলের গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ ৫ জনকে আটক করল পুলিশ

তৃণমূল সূত্রে খবর, জমি নিয়ে বিবাদ চলছিল। তারই জেরে খুন হয়েছেন দলের ওই কর্মী।

ইসলামপুরে তৃণমূল কর্মী খুন, দলের গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ ৫ জনকে আটক করল পুলিশ

তৃণমূল কর্মী খুন। নিজস্ব চিত্র

শেষ আপডেট: 24 July 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ইসলামপুরে খুন হলেন এক তৃণমূল কর্মী। তাঁকে খুনের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দলের জেলা নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে কোনওভাবেই রাজনীতির যোগ নেই। জমি নিয়ে বিবাদ চলছিল। তারই জেরে খুন হয়েছেন দলের ওই কর্মী।

জমি নিয়ে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর। জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমুল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আহত হন ৫ থেকে ৭ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে। এখনও তীব্র উত্তেজনা রয়েছে  কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার মোলানিতে। যাঁকে মারা হয়েছে, তিনিও তৃণমূলেরই কর্মী।

জানা গেছে, কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকায় একটি বিতর্কিত জমির দখল নিয়ে এদিন সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ফারাজের সঙ্গে ফইজুল নামে এক ব্যক্তির সংঘর্ষ বাধে। সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা মজিবুর নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। তারা ইতিমধ্যেই অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ফারাজ সহ ৫ জনকে আটক করেছে। রাজ্যজুড়ে গণপিটুনিতে মৃত্যু, দলের নেতাদের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় শাসকদল অস্বস্তিতে পড়লেও কিছুতেই যেনও আইনের শাসনে বেঁধে রাখা যাচ্ছে না বাহুবলী নেতাদের।

ঘটনায় কড়া পদক্ষেপ করছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। দোষীদের কাউকে রেয়াত না করার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশের কর্তারা।


```