Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জব কার্ডের মাইনে দেওয়ার নামে বৃদ্ধার দু'লাখ টাকা নয়ছয়! হাঁসখালিতে অভিযুক্ত তৃণমূল কর্মী

দ্য ওয়াল ব্যুরো: ফের টাকা নয়ছয় করার ঘটনায় নাম জড়াল তৃণমূলের (TMC worker cheated), তাও আবার হাঁসখালিতে। যেই এলাকা কয়েকমাস আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল নাবালিকা ধর্ষণের ঘটনায়, সেখানে ফের খবরের শিরোনামে উঠে এল শাসকদল তৃণমূল। অভিযোগ, ১০০ দিনের ক

জব কার্ডের মাইনে দেওয়ার নামে বৃদ্ধার দু'লাখ টাকা নয়ছয়! হাঁসখালিতে অভিযুক্ত তৃণমূল কর্মী

শেষ আপডেট: 28 June 2022 14:55

দ্য ওয়াল ব্যুরো: ফের টাকা নয়ছয় করার ঘটনায় নাম জড়াল তৃণমূলের (TMC worker cheated), তাও আবার হাঁসখালিতে। যেই এলাকা কয়েকমাস আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল নাবালিকা ধর্ষণের ঘটনায়, সেখানে ফের খবরের শিরোনামে উঠে এল শাসকদল তৃণমূল।

অভিযোগ, ১০০ দিনের কাজের জব কার্ডের টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক অসহায় মহিলার টাকা হাতিয়ে নিয়েছে অসিত বিশ্বাস নামে হাঁসখালির সেই তৃণমূল কর্মী (TMC worker cheated)। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি।

বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট মেশিন এনে ব্যাঙ্ক থেকে কয়েক দফায় দু'লক্ষ একহাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অসিত বিশ্বাসের বিরুদ্ধে। নদিয়ার হাঁসখালি থানার সনাতনপুর আটি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতারিত বৃদ্ধার নাম যশোদা দত্ত। এই ঘটনায় সোমবার হাঁসখালী থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন সেই মহিলা।

আরও পড়ুন: হাসপাতালের পুরনো আউটডোর যেন ‘ভূতুড়ে বাড়ি’! রাতে বসছে জুয়ার আসর, মদের ঠেক

এই বিষয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা রঞ্জন বৈদ্যের দাবি, এর আগেও অসিত বিশ্বাসের বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ উঠেছিল। যদিও তৃণমূল নেতা চঞ্চল বিশ্বাস বলেছেন, এই ধরনের কাজকে তাঁরা সমর্থন করেন না। আইন আইনের পথেই চলবে। তাঁরা ওই অসহায় মহিলার সঙ্গেই আছেন বলে জানান তিনি।

এদিকে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। তবে এখনও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার হয়নি।


```