Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বগটুইতে তৃণমূলই জিতল, শাসকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বাম, বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মার্চ মাসে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খুন হওয়ার পর হিংসা ছড়িয়েছিল বগটুইয়ে (Bogtui) । পুড়িয়ে মারা হয়েছিল ১০ জনকে। স্বজনহারা সেই পরিবারের কয়েকজন সদস্য বিজেপিতে চলে গিয়েছিলেন। এ বার ভোটে তাঁরা প্রার্থ

বগটুইতে তৃণমূলই জিতল, শাসকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বাম, বিজেপির

শেষ আপডেট: 11 July 2023 12:56

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মার্চ মাসে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খুন হওয়ার পর হিংসা ছড়িয়েছিল বগটুইয়ে (Bogtui) । পুড়িয়ে মারা হয়েছিল ১০ জনকে। স্বজনহারা সেই পরিবারের কয়েকজন সদস্য বিজেপিতে চলে গিয়েছিলেন। এ বার ভোটে তাঁরা প্রার্থীও হয়েছেন। কিন্তু শেষমেশ বগটুইতে সব আসনে জিতল তৃণমূলই (TMC)।

ভোটের দিন বগটুইতে কোনও গোলমালের খবর পাওয়া যায়নি। বিকেল পর্যন্ত গ্রামের ৩৪৫৩ ভোটারের মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছিল। বড় কথা হল, ভোটগ্রহণের সময়ে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বা বিজেপি, কোনও বিরোধীই অভিযোগ তোলেনি। বরং সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। গ্রামের জুনিয়র গার্লস হাইস্কুল, প্রাইমারি স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্র—এই তিন ভোটগ্রহণ কেন্দ্রে লাইন সুষ্ঠু ভাবে ভোট দিয়েছিলেন ভোটাররা। বগটুই হত্যা কাণ্ডে স্বজনহারা তথা বিজেপি প্রার্থী মিহিলাল শেখ সন্ধেয় জানিয়েছিলেন, গ্রামে ভালো ভোট হয়েছে। বুথ দখল বা ছাপ্পার অভিযোগ নেই।

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বড়শালের সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বগটুইয়ের উপ প্রধান হয়েছিলেন ভাদু শেখ হন। ভাদু খুনের ঘটনায় বগটুই শিরোনামে আসে। এ বারের ভোটেও বগটুই গ্রামের বড়শাল পঞ্চায়েতের দু’টি আসনে জোড়াফুল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। কেবল মাত্র পূর্বপাড়া এবং উত্তর পূর্বপাড়ার দু’টি আসনে ভোট হয়েছিল। এ ছাড়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনেও ভোট হয়েছে।
পূর্বপাড়ার আসনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বিজেপি ও সিপিএম। উত্তর-পূর্বপাড়া আসনে তৃণমূলের সঙ্গে সিপিএমের লড়াই হয়েছে সরাসরি।

এদিন বগটুইয়ের (Bogtui) ফলাফল ঘোষণার পর তৃণমূলের মুখপাত্ররা বলেন, বগটুইয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তাতে সাম্প্রদায়িক রঙ চড়াতে চেয়েছিল কেউ কেউ। কিন্তু ভোটে স্পষ্ট হয়ে গেল, যে ঘটনা ঘটেছিল তাতে রাজনৈতিক ভাবে তৃণমূলের (TMC) কোনও ভূমিকা ছিল না।

ব্যালট নিয়ে পালানোর সময় কেন্দ্রীয় বাহিনীর হাতে পাকড়াও বর্ধমানের তৃণমূল প্রার্থী


```