
শেষ আপডেট: 25 February 2022 16:54
যদিও এ ব্যাপারে দ্য ওয়াল-এর তরফে শেখর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “যাঁরা এসব বলছেন তাঁরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। হ্যাঁ এটা ঠিক সাগর আমার ঘনিষ্ঠ ছিল, ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগও ছিল। কিন্তু যবে থেকে ও নির্দলের হয়ে ময়দানে নেমেছে তবে থেকে আমার সঙ্গে ওঁর কোনও যোগাযোগ নেই। একথা আমি চার নম্বর ওয়ার্ডের মানুষকেও জানিয়েছি।”
আরও পড়ুনঃ আসরে মোদী-অমিত, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি
এই ওয়ার্ডের প্রার্থী অর্চিতা আদ্যপান্ত সাংস্কৃতিক জগতের। নিজে গান করেন। যুক্ত রয়েছেন গ্রুপ থিয়েটারের সঙ্গেও। কংগ্রেসি ঘরানাতেই বড় হওয়া তাঁর। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, অনেক দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আবেগ রয়েছে। এবার সুযোগ হয়েছে ভোটে লড়ার।
এই ওয়ার্ডকে যেমন বিরোধীরা গুরুত্ব দিয়েছে তেমন তৃণমূলও নিজেদের মতো করে কৌশল সাজাচ্ছে। অনেকের মতে, অর্চিতাকে টার্গেট করার কারণ, পুর এলাকায় তিনি হেভিওয়েট প্রার্থী। টাউন সভাপতি ষষ্ঠীদাস বন্দ্যোপাধ্যায়ের বউমা। এই ওয়ার্ড জেতার জন্য কৌশল সাজিয়েছে তৃণমূলও। বিষ্ণুপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দাসের ব্লক সভাপতি সেখ হামিদকে। তিনি পড়ে থেকে এই ওয়ার্ডে কাজ করছেন অর্চিতার হয়ে। গতকাল, বৃহস্পতিবার চার নম্বর ওয়ার্ডে অর্চিতার হয়ে প্রচার করেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়। তাঁরাও নির্দল প্রার্থী এবং তাঁর এজেন্টকে তীব্র আক্রমণ করেছিলেন। এখন দেখার সোনামুখীতে কারা সোনা ফলায়। কে জেতে চার নম্বরের টক্কর!