Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বগটুইয়ের এক বছর, শহিদ বেদি তৈরি নিয়ে তৃণমূল বনাম বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ২১ মার্চ, ২০২২, রাতের অন্ধকারে বগটুই (Bagtui) গ্রামের একাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যু হয় বেশ কয়েকজনের। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। গ্রামে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বগটুইয়ের এক বছর, শহিদ বেদি তৈরি নিয়ে তৃণমূল বনাম বিজেপি

শেষ আপডেট: 20 March 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ২১ মার্চ, ২০২২, রাতের অন্ধকারে বগটুই (Bagtui) গ্রামের একাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যু হয় বেশ কয়েকজনের। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। গ্রামে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিরোধীরাও আসরে নেমেছিল। ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)।

সেই হত্যাকাণ্ডের এক বছর হতে চলল। আজ এই বগটুই অনেকটাই শান্ত। গ্রামে বসেছে প্রচুর সিসিটিভি ক্যামেরা, পুলিশের টহলদারি রয়েইছে। কিন্তু এই ঘটনায় রাজনীতির রঙ প্রথম থেকেই ছিল খুব স্পষ্ট। এক বছর পর বগটুই নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়ে গেল। এদিনের কথা মাথায় রেখে বিজেপি একাধিক কর্মসূচি নিয়েছে। পিছিয়ে নেই তৃণমূলও। বিজেপি যেমন শহিদ বেদি তৈরি করছে, তৃণমূলও তেমনই করছে।

২১ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকেই দুই দলই নিজেদের কর্মসূচি শুরু করবে বগটুই গ্রামে। বিজেপি সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে পারেন ওই গ্রামে। সেখানে বিজেপির তৈরি শহিদ বেদিতে মাল্যদান করবেন শুভেন্দু, দেখা করবেন নিহতদের পরিজনদের সঙ্গেও। অন্যদিকে, মঙ্গলবার নিজেদের তৈরি করা শহিদ বেদিতে মাল্যদান করবে জেলা তৃণমূল।

জানা গেছে, দুটি বেদিই তৈরি হয়েছে মিহিলাল শেখের বাড়ির সামনে। সেই মিহিলালের পরিবারের লোকেরা। সেই ঘটনার স্মৃতি আজও টাটকা মিহিলালের স্মৃতিতে। একবছর পর এবার সেখানেই শহিদ বেদি নিয়ে রাজনৈতিক শুরু হল।

তৃণমূলের শহিদ বেদি তৈরি নিয়ে বিজেপির বীরভূম জেলা ধ্রুব সাহা বলেন, "তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। তাদের মানুষের পাশে দাঁড়ানোর কোন মানসিকতা নেই। যাদের জন্য বগটুইয়ের মানুষ শহিদ হয়েছেন, তারা যদি সেদিন বুঝতেন তাহলে এমন ঘটনা ঘটত না।"

পাল্টা জেলা তৃণমূলের তরফে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিহতদের পরিজনদের পাশে ছিলেন। শহিদদের শ্রদ্ধা জানাতে এই বেদি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ বোমার আঘাতে খুন হন। সেদিন রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় সিট তৈরি করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপর হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেফতারও করে সিবিআই। আবার সেই সিবিআই হেফাজতেই মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। তা নিয়ে আবার তদন্ত করছে রাজ্য পুলিশ।

বাংলায় চিটফান্ড কাণ্ডে ইডির নজরে থাকা সচ্চিদানন্দ বিহারে প্রশান্ত কিশোরের সঙ্গে ঘুরছেন!


```