
শেষ আপডেট: 27 September 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে আগেই সিট গঠন করেছিল জেলা পুলিশ। এবার তদন্তে নেমে প্রধান খুনের (Tmc pradhan) মূল শুটারকে বিহারের পাটনা থেকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২০ সেপ্টেম্বর দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে বাইকে করে যাচ্ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। তখনই পিছন থেকে একটি কালো চারচাকার গাড়ি এগিয়ে আসে। কালো চারচাকার গাড়িটি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকার তৃণমূলের প্রধান মহম্মদ রাহিকে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এলাকার সুধা নদী সংলগ্ন একটি জমিকে নিয়েই বিবাদের সূত্রপাত। ওই জমিকে বেআইনিভাবে বিক্রি করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল। তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্রধান। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: পুলিশ কনস্টেবল নিয়োগেও অস্বচ্ছতা! রাজ্যের প্যানেল বাতিলের নির্দেশ হাইকোর্টের