Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অমিত শাহের ডেপুটিকে গ্রেফতারের দাবি, নিশীথকে জেলে ভরতে আন্দোলনে নামছে তৃণমূল

খুনের চেষ্টার মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আদালত সূত্রের খবর, কোর্ট রক্ষাকবচ খারিজ করে দেওয়ায় নিশীথ প্রামাণিককে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের কাছে আর কোনও বাধা নেই।

অমিত শাহের ডেপুটিকে গ্রেফতারের দাবি, নিশীথকে জেলে ভরতে আন্দোলনে নামছে তৃণমূল

শেষ আপডেট: 4 January 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: খুনের চেষ্টার মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আদালত সূত্রের খবর, কোর্ট রক্ষাকবচ খারিজ করে দেওয়ায় নিশীথ প্রামাণিককে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের কাছে আর কোনও বাধা নেই।

আদালতের ওই রায় সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল। অবিলম্বে নিশীথ প্রামাণিককে গ্রেফতার না করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

রবীন্দ্রনাথবাবু বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে। আইনের ঊর্ধে কেউ নন সেটা আবারও প্রমাণিত। আমরা মনে করি এই ধরনের অপরাধীকে গ্রেফতার করা উচিত। নিশীথের বিরুদ্ধে আরও একাধিক এই ধরনের অভিযোগ রয়েছে।”

একই সঙ্গে তিনি জানান, আগামীকাল সকালের মধ্যে পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতার না করলে বেলা ১১টা থেকে তৃণমূল দিনহাটা থানা ঘেরাও করবে। নিশীথকে গ্রেফতার না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ লাগাতার চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটায় আবু মিঞ্চা নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বিডিও অফিস থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। মাঝপথে আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। রবীন্দ্রনাথবাবু বলেন, “নিশীথের নেতৃত্বে সেদিন আমাদের প্চায়েত সদস্যকে গুলি করে খুন করা হয়েছিল। তখনই আমরা ওকে গ্রেফতারের দাবি জানিয়েছিলাম।”

ওই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। যদিও হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে নিশীথকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী।


```