Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিপদের দিনে দল পাশে নেই, তৃণমূল বিধায়ক তাপসের গলায় অভিমানের সুর

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই দলের সঙ্গে কিছুটা দূরত্বই তৈরি হয়েছে তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহার (Tapas Saha)। ক্ষোভ, অভিমান বারবারই ফুটে উঠছে তাঁর কথায়। আবারও তাঁর কথায় ফিতে এল সেই বেসুর। এবার তাপস

বিপদের দিনে দল পাশে নেই, তৃণমূল বিধায়ক তাপসের গলায় অভিমানের সুর

শেষ আপডেট: 23 April 2023 12:09

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই দলের সঙ্গে কিছুটা দূরত্বই তৈরি হয়েছে তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহার (Tapas Saha)। ক্ষোভ, অভিমান বারবারই ফুটে উঠছে তাঁর কথায়। আবারও তাঁর কথায় ফিতে এল সেই বেসুর। এবার তাপস বেশ অভিমানী। বলেন, দলের কেউ তাঁর পাশে নেই। এমনকী খোঁজও নেননি। তবে তাপস এও বলেন, দল পাশে থাকুক না থাকুক, ভোটে নিজের মতোই লড়াই করবেন তিনি।

দমকলে নিয়োগে গরমিল হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের তির ছিল তাপস সাহার বিরুদ্ধে। হাইকোর্টে নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। আর তারপর থেকেই দলের একদা একনিষ্ঠ বিধায়ক তাপসের গলায় শোনা যেতে থাকে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ। কখনও প্রকাশ্যে আবার কখনও ঘনিষ্ঠ মহলে নিজের ক্ষোভের কথা বলেন তেহট্টের তৃণমূল বিধায়ক।

সেই তাপস সাহা রবিবার ফের দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। উল্লেখ্য, শুক্রবার তাপস সাহার বাড়িতে যায় সিবিআইয়ের দল। টানা ১৫ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে শনিবার ভোররাতে তাপসের বাড়ি ছাড়েন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু এই সময় দলের কেউ পাশে ছিল না বলে অভিযোগ শোনা যায় তাপসের মুখে।

রবিবার তিনি বলেন, 'আমিও দলের একজন কর্মী। আমি তো আশা করতেই পারি বিপদের দিনে দল আমাকে সহযোগিতা করবে। কিন্তু আমি কাউকে পাশে পাইনি। জেলার কারওর সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি।'

এরপর তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খোলেন। তাঁর কোথায়, কারওর ভোট নিয়ে কোনও চিন্তা নেই। সিস্টেম ইজ নট গুড। তাপসের এই কথার পরই শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। যদিও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তাঁর কোনও অভিযোগ নেই তা বারবার বুঝিয়ে দিয়েছেন তাপস।

বিজেপিতে কত অবদান রেখে গেছি, কেন নস্টালজিক তৃণমূলের বাবুল


```