মৃন্ময় পান, বাঁকুড়া : নদী থেকে বে আইনি বালি পাচার ঠেকাতে এ বার হানা দিলেন স্বয়ং বিধায়ক। হাতেনাতে বালি পাচার ধরে তিনি শেষে দুষলেন প্রশাসনকেই।
বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর নন্দীগ্রাম, বরুট প্রভৃতি ঘাটে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি পাচার।
বালি পাচার রুখতে বাঁকুড়া সদরের বিধায়ক তথা তৃণমূল নেত্রী শম্পা দরিপা বুধবার হানা দেন দ্বারকেশ্বরের বরুট ঘাটে। হাতেনাতে বালি পাচার ধরেও ফেলেন।
অভিযুক্তরা সরাসরি বলেন, তারা নাকি পুলিশ, প্রশাসন কে মোটা টাকার মাসোহারা দিয়ে, তবেই এই কারবার চালাচ্ছেন।
অন্যদিকে, বিধায়ক শম্পা দরিপাও অকপটে স্বীকার করেলেন যে, প্রশাসনের এক শ্রেণির কর্মী আধিকারিকের সঙ্গে মাফিয়াদের আঁতাত রয়েছে বলেই এই কারবার চলছে। বর্ষার কারণে ভূমি দফতর গত ১৭ জুন থেকে জেলার সব বালি ঘাট থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে। তা, অমান্য করেই সদর শহর লাগোয়া নন্দীগ্রাম,বরুটে বালির বে আইনি কারবার চললেও কেন জেলা ভূমি দফতর অভিযান চালায়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
https://www.youtube.com/watch?v=NijmnJMfKa8