Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ, গাড়ি আটকে ক্ষমা চাওয়ার দাবি

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মদ্যপ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার রাইপুরের তৃণমূল বিধায়ক বীরেন্দ্রনাথ টুডুর বিরুদ্ধে। বাঁকুড়ার সারেঙ্গা থানার কুমোরপুরের বাসিন্দাদের অভিযোগ, বালির গাড়ি থেকে চাঁদা নেওয়ার ঘটনা নিয়ে দু'দিন

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ, গাড়ি আটকে ক্ষমা চাওয়ার দাবি

শেষ আপডেট: 7 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মদ্যপ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার রাইপুরের তৃণমূল বিধায়ক বীরেন্দ্রনাথ টুডুর বিরুদ্ধে। বাঁকুড়ার সারেঙ্গা থানার কুমোরপুরের বাসিন্দাদের অভিযোগ, বালির গাড়ি থেকে চাঁদা নেওয়ার ঘটনা নিয়ে দু'দিন আগে গ্রামের দুই যুবককে মারধর করেন বিধায়ক। রবিবার রাতে ওই এলাকা দিয়ে ফেরার সময়ে বিধায়কের গাড়ি আটকে দেন গ্রামবাসীরা। দাবি তোলেন, প্রশাসনের লোকজনকে ডেকে এনে তাঁদের সামনে বিধায়ককে ক্ষমা চাইতে হবে। যদিও মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরেন্দ্রনাথ টুডু। গাড়ি আটকানোর পর গ্রামবাসীদের সঙ্গে বিধায়কের বচসার একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতেও শোনা যাচ্ছে গ্রামবাসীরা অভিযোগ করছেন ধীরেন্দ্রনাথ টুডু মদ্যপান করে রয়েছেন। যদিও সোমবার বিধায়ক বলেন, "আমরা আদিবাসী। আমাদের বদনাম আছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাকি মদ লাগে! সেই ভাবেই আমার বিরুদ্ধে বদনাম করা হচ্ছে।" ভিডিওতে স্থানীয় জনগণকে বলতে শোনা যাচ্ছে, তাঁরাও তৃণমূল করেন। এবং গোটা ঘটনার ভিডিও তাঁরা দিদির কাছে পৌঁছে দেবেন। জনৈক এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "আমরা তোমাকে ভোটে জিতিয়েছি। এমএলএ হওয়ার পর তুমি কি কেউকেটা হয়ে গেছ নাকি!" যদিও বিধায়কের দাবি, যাঁরা গাড়ি আটকেছিলেন তাঁরা কেউ তৃণমূলের কর্মী নন। বিজেপির উস্কানিতে কিছু লোক তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। পাল্টা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, "রাইপুরের বিধায়ক যে সন্ধের পর অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন একথা সবাই জানেন।" তিনি আরও বলেন, "বালির লরি থেকে পয়সা তোলা নিয়ে তৃণমূলের মধ্যে যে কোন্দল সেটাই এই ভিডিওতে প্রকাশ্যে এসে পড়েছে।" গোটা ঘটনায় অস্বস্তিতে বাঁকুড়া জেলা তৃণমূল।

```