Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

BREAKING: বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। দেওয়াল লিখন তখনই পরিষ্কার হয়ে যায়। স্পষ্ট বোঝা যায়, বিজেপির পথেই পা বাড়িয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্

BREAKING: বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী

শেষ আপডেট: 27 November 2020 13:32

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। দেওয়াল লিখন তখনই পরিষ্কার হয়ে যায়। স্পষ্ট বোঝা যায়, বিজেপির পথেই পা বাড়িয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে গৈরিক পতাকা হাতে তুলে নিলেন মিহিরবাবু। ভোট মরশুমে তৃণমূল থেকে প্রথম কোনও বিধায়ক রওনা হলেন বিজেপির উদ্দেশে। পুজোর আগেই তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন মিহিরবাবু। তারপর ঠাকুর জলে পড়তেই দেখা যায় নিশীথ চলে গিয়েছেন বিজয়া সারতে। তার পরের দিন রবীন্দ্রনাথ ঘোষ, অনন্ত রায় বর্মণরাও চলে গিয়েছিলেন। কিন্তু গিয়ে দেখেন মিহিরবাবু নেই। আলিপুরদুয়ারে বোনের বাড়ি গেছেন। সেখানে গিয়ে জানতে পারেন এইমাত্র অসমের দিকে রওনা দিয়েছেন। তখনই বোঝা গিয়েছিল কী হতে চলছে। কালীপুজোর দিন মিহির গোস্বামী ফেসবুকে লেখেন, "এ দল এখন আর আমার দিদি-র দল নয়, দিদি এখানে নিস্পৃহ। তাই 'দিদির লোক' এখানে অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন। অন্যায্য সবকিছু মেনে নিয়ে 'যো হুজুর' করে টিকে থাকতে পারলে থাকো, নয়ত তফাত যাও।" এদিন বিজেপিতে যোগ দিয়ে মিহিরবাবু বলেন, "রাজ্যে যে অনাচার চলছে তার প্রতিবাদে অক্টোবর মাসেই আমি দলের পদ ছেড়েছিলাম। আজ যোগ দিলাম বিজেপিতে।" তিনি আরও বলেন, "বছরের পর বছর ধরে উত্তরবঙ্গ উপেক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও কোনও পরিস্থিতির কোনও বদল হয়নি।"

```