Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

টোটো কিনলেন মনোরঞ্জন ব্যাপারী, ঘরে ঘরে পৌঁছনোর বার্তা বলাগড়ের বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো: একসময় রিক্সা চালাতেন। একুশের ভোটে বলাগড় থেকে তাঁকেই ভোটের টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মান রেখেছেন মনোরঞ্জন ব্যাপারী। আজ তার উত্তরণের দিন। রিক্সা থেকে টোটোতে উত্তরণ। এবার নিজের টোটোয় চড়ে মানুষের ঘর

টোটো কিনলেন মনোরঞ্জন ব্যাপারী, ঘরে ঘরে পৌঁছনোর বার্তা বলাগড়ের বিধায়কের

শেষ আপডেট: 16 June 2021 07:37

দ্য ওয়াল ব্যুরো: একসময় রিক্সা চালাতেন। একুশের ভোটে বলাগড় থেকে তাঁকেই ভোটের টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মান রেখেছেন মনোরঞ্জন ব্যাপারী। আজ তার উত্তরণের দিন। রিক্সা থেকে টোটোতে উত্তরণ। এবার নিজের টোটোয় চড়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন বলাগড়ের বিধায়ক। নতুন টোটোতে ববসে তিনি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। লিখেছেন, "আপনাদের বিধায়ক, আপনাদের সেবক। এতদিনে তাঁর আপনাদের আশীর্বাদে, দয়া আর দানে নিজের একটা বাহন হল। যে কোনও দিন তে কোনও সময় এই বাহন বিধায়ককে নিয়ে পৌঁছে যাবে আপনার দরজায়।" বাংলা সাহিত্যের জগতেও বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর নাম পরিচিতি পেয়েছে। মহাশ্বেতা দেবীর হাত ধরে সাহিত্য জগতে উত্থান ঘটেছিল তাঁর।নিজের দলিত জীবনের নানা পর্ব, বাধা, অনুসঙ্গ বারবার ফুটে বেরিয়েছে তাঁর লেখনিতে। বৃত্তের শেষ পর্ব, জিজীবিষার গল্প, অন্য ভুবন, ইতিবৃত্তে চণ্ডাল জীবন এমন ২১ টি গ্রন্থের রচয়িতা মনোরঞ্জন ব্যাপারী। জীবনের পথে শত উত্থানেও মনোরঞ্জনের পা কিন্তু রয়েছে মাটিতেই। ভোটে জিতেও বিরাট উচ্ছ্বাস দেখা যায়নি। এবার টোটো করে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার বার্তা দিয়ে আরও একবার যেন সেই কথাই স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক। আজীবনের বামপন্থী মনোভাবাপন্ন মনোরঞ্জন তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে বলেছিলেন, “আমি ফ্যাসিবাদ, পুরুষতান্ত্রিকতা, পুঁজিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছি। দিদি আমাকে প্রার্থী করলেন। আমাকে একটা প্ল্যাটফর্ম দিলেন। আসলে আমরা যাঁরা লেখালেখি করি, তাঁরা মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে পরিচিত। কিন্তু তা নিবারণের ক্ষমতা আমাদের নেই। রাজক্ষমতার যদি অংশীদার হতে পারি তাহলে মানুষের দিকে তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব। মানুষের জন্য লড়াই করে কিছু নিয়ে আসতে তো পারব। এটাকে নেতিবাচক বলব কেন?” মতাদর্শগত কোনও সংঘাত হবে না কি? এই প্রশ্নে মনোরঞ্জনবাবুর উত্তর, “যে কাজগুলি বামপন্থীদের করার কথা ছিল তা তাঁরা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর মমতা তো কখনও বলেননি তিনি বিপ্লব করবেন, বরং সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তাঁর সেই লড়াইয়ে শরিক হতে আপত্তি নেই।"

```