Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্বালানির দামে ছ্যাঁকা, রাজারহাটে নৌকো নামিয়ে বেগুনি ভাজলেন অদিতি, পাল্টা কটাক্ষ সায়ন্তনের

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবারই পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। শহরের জায়গায় জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের পর রবিবার দেখা গেল রাজ্যের শাসকদলের প্রতিবাদের আরও এক অভিনবত্ব। সড়ক পথে নৌক

জ্বালানির দামে ছ্যাঁকা, রাজারহাটে নৌকো নামিয়ে বেগুনি ভাজলেন অদিতি, পাল্টা কটাক্ষ সায়ন্তনের

শেষ আপডেট: 11 July 2021 09:54

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবারই পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। শহরের জায়গায় জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের পর রবিবার দেখা গেল রাজ্যের শাসকদলের প্রতিবাদের আরও এক অভিনবত্ব। সড়ক পথে নৌকো নামিয়ে তাতেই রান্না করলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার সকালে রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগুইআটি বাসস্ট্যান্ডে অভিনব এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ভিআইপি রোডের উপর নৌকো রেখে তার উপরে কাঠের জালে রান্না করা হয়। খুন্তি হাতে তুলে নেন স্বয়ং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তথা জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। নিজের হাতে বেগুনি ভাজতে দেখা যায় তাঁকে। সবটাই নৌকোর উপর। এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সারা রাজ্য জুড়ে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বাড়ছে তার প্রতিবাদে মানুষ এখন গাড়ি বাদ দিয়ে সাইকেল, গরুর গাড়ি, নৌকো এই সব যানবাহন খুঁজছেন। জ্বালানির দাম না কমালে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামবে। তবে খটখটে শুকনো রাস্তায় নৌকো নামিয়ে তাতে রান্না করার অভিনব এই প্রতিবাদকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেছেন, এক ঘণ্টার বৃষ্টিতে টেমসের জল যেভাবে কলকাতাকে প্লাবিত করছে, তাতে এবার থেকে সবাইকে নৌকোই চালাতে হবে। তৃণমূল ঠিকই করেছে। এটা ভাল। সরকার থেকে এবার সবাইকে নৌকো দেওয়া উচিত। তিনি আরও বলেন, ওরা কর্মসূচী করলে দোষ নেই। তখন করোনা থাকে না। বিজেপি কিছু করতে গেলেই অনুমতি মিলছে না। পেট্রোল–ডিজেলের দাম নিয়ে অবশ্যই প্রতিবাদ করুক, ক্ষতি নেই। কিন্তু রাজ্য সরকার তেলের দামে ৪৩ টাকা করে সেস নেওয়াও কমাক। তাহলেই তো তেলের দাম অনেকটা কমে যাবে। আন্দোলনের নামে নাটক করছে তৃণমূল। কই, বিদ্যুৎতের মাত্রাছাড়া বিল নিয়ে তো ওদের কোনও প্রতিবাদ নেই। দিন কয়েক আগে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে কলকাতায় বিধানসভা ভবনে এসেছিলেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। এদিনও জায়গায় জায়গায় নানাভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শাসকদল। যাদবপুরের ১০২ ওয়ার্ডে সাইকেল মিছিলে অংশ নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ১১নং বোরো কমিটির সমন্বায়ক তারকেশ্বর চক্রবর্ত্তী ও বাংলার ক্রিকেট দলের কোচ শিব শঙ্কর পাল।

```