Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিদিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, ব্লক সভাপতি না বদলালে বড় আন্দোলন হবে!

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিচ্ছেন একজন তৃণমূল (TMC) বিধায়ক! ভাবা যায়! ব্লক সভাপতি পরিবর্তন না হলে দিদিকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদু

দিদিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, ব্লক সভাপতি না বদলালে বড় আন্দোলন হবে!

শেষ আপডেট: 16 August 2022 14:41

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিচ্ছেন একজন তৃণমূল (TMC) বিধায়ক! ভাবা যায়! ব্লক সভাপতি পরিবর্তন না হলে দিদিকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী (MLA Abdul Karim Chowdhury)।

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেখানেই একের পর এক বোমা ফাটান তিনি। প্রথমে বলেন, রাজ্য নেতৃত্ব তাঁর প্রতি অন্যায় করেছে। তিনি বারবার ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি বদল করার দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই কথায় পাত্তাই দেওয়া হয়নি বলে দাবি তাঁর। ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি হিসেবে জাকির হোসেনকেই বহাল রাখা হয়েছে।

সীমানা পেরোতে দিচ্ছে না বিএসএফ! পথ অবরোধ করলেন কাঁটাতারের ওপারে থাকা ‘দেশবাসী’রা

এরপর করিম চৌধুরী সরাসরি দিদির বিরুদ্ধেই কামান দাগেন। তাঁর কথায়, 'অবিলম্বে ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনকে পরিবর্তন করতে হবে। না হলে আমার নেতৃত্বে ইসলামপুরে বড় আন্দোলন শুরু হবে।' প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী করিম চৌধুরীর আরও অভিযোগ, 'ইসলামপুরের মানুষ জাকিরকে একদমই ভাল নজরে দেখেন না। কারণ, জাকির আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে। এই জন্য তাকে সবাই ভয় পায়, অশান্তির আতঙ্কে থাকে।’ জাকিরকে দুষ্কৃতী হিসাবেও উল্লেখ করেছেন করিম।

এখানেই না থেমে তিনি বলেন, 'এই ব্লক সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে আমি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কোনওরকম পদক্ষেপ নেয়নি দল। পুনরায় জাকির হোসেনকেই সভাপতি ঘোষণা করা হয়েছে। তাই আমি নেত্রীর কাছে দাবি জানাচ্ছি, পুনর্বিবেচনা করে অবিলম্বে ব্লক সভাপতিকে পরিবর্তন করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামব।'

এমনিতে আবদুল করিম চৌধুরীর আলটপকা কথা বলার অভ্যেস নতুন নয়। এর আগে কখনও জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালকে আক্রমণ শানিয়েছেন, কখনও আবার অন্য কোনও নেতাকে। সেই তিনি এবার সরাসরি নেত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন। এখন দেখার জেলা তৃণমূল বা কালীঘাট ইসলামপুরের প্রবীণ এই নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেয় কিনা।


```