Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক, কালীঘাটে কেন যাব: করিম চৌধুরী

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কালীঘাটে (Kalighat) দলের সমস্ত বিধায়ককে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই বৈঠকে উপস্থিত হলেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী (Abdul karim Chowdhury)। দিদির ডাকা বৈ

আমি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক, কালীঘাটে কেন যাব: করিম চৌধুরী

শেষ আপডেট: 17 March 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কালীঘাটে (Kalighat) দলের সমস্ত বিধায়ককে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই বৈঠকে উপস্থিত হলেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী (Abdul karim Chowdhury)। দিদির ডাকা বৈঠকে গড় হাজিরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল করিম বলেন, ‘কী করতে কালীঘাটে যাব? আমি বিদ্রোহী বিধায়ক।’

গত মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন আবদুল করিম চৌধুরী। এবার তাঁকে আর মন্ত্রিসভায় রাখেননি দিদি। এদিন করিম চৌধুরী বলেন, ‘ওখানে গেলে বক্সী (পড়ুন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী) বলবে, ব্যক্তির চেয়ে দল বড়। আমার ৫২-৫৫ বছর রাজনীতিতে হয়ে গেছে। এখন এসব কথা কে শুনতে যাবে?’

এখানেই থামেননি বর্ষীয়ান এই তৃণমূল নেতা। তিনি আরও বলেন, ‘আমার সমস্যার ব্যাপারে তো নেত্রীই কিছু করছেন না। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেখানে গিয়ে কী হবে।’ করিম চৌধুরীর কথায়, ‘আমি নিজেকে বিদ্রোহী হিসাবে ঘোষণা করেছি। সেভাবেই থাকব। মানুষের কাজের জন্য দরকারে রাস্তায় নামব।’

আবদুল করিম চৌধুরী মাঝেমাঝেই ফুঁসে ওঠেন। উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়। জেলায় বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে তাঁর লোকজনের গন্ডগোল লেগেই থাকে। কিন্তু কখনওই ক্ষোভ জেলার চৌহদ্দির বাইরে বেরোয়নি। এবার কালীঘাটের উদ্দেশেই ক্ষোভের কথা জানালেন আবদুল করিম চৌধুরী। যা জেলার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের।

মমতার সাজে কালীঘাটে সায়নী, শাড়ি-হাওয়াই চটি সব দিদির মতো


```