Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতা-মন্ত্রীর নাম ‘নটোরিয়াস ক্রিমিনাল’দের তালিকায়, হাইকোর্টে মানবাধিকার কমিশনের বিস্ফোরক রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত টিম যে রিপোর্ট হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে তাতে জেলা, ব্লক, থানা উল্লেখ করে অশান্তির ঘটনাগুলির উল্লেখ রয়েছে। কোন জেলায় কোন থানায় কতগুলি অভিযোগ দায়ের হয়েছে এ

তৃণমূল নেতা-মন্ত্রীর নাম ‘নটোরিয়াস ক্রিমিনাল’দের তালিকায়, হাইকোর্টে মানবাধিকার কমিশনের বিস্ফোরক রিপোর্ট

শেষ আপডেট: 15 July 2021 16:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত টিম যে রিপোর্ট হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে তাতে জেলা, ব্লক, থানা উল্লেখ করে অশান্তির ঘটনাগুলির উল্লেখ রয়েছে। কোন জেলায় কোন থানায় কতগুলি অভিযোগ দায়ের হয়েছে এবং তার মধ্যে কতগুলি এফআইআর হিসাবে নথিভুক্ত হয়েছে সে খতিয়ানও রয়েছে। এলাকা ধরে ভোট পরবর্তী হিংসায় জড়িতদের নামের তালিকাও জমা দিয়েছে কমিশনের টিম। যা কার্যত বিস্ফোরক রিপোর্ট বলা চলে। এদিন দুপুরেই 'দ্য ওয়াল' খবর করেছিল, বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী টিমের ৫০ পাতার রিপোর্ট আদালতে জমা হয়েছে। তাতে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন আদালতের কাছে রিপোর্টের মাধ্যমে আর্জি জানিয়েছে যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত হোক। এবং এও বলেছে, এই মামলা যেন রাজ্যের বাইরে পাঠানো হয়। তারপর ওই রিপোর্টের আরও কিছু সংযোজনী দিয়েছে কমিশন। তারই একটা বড় জায়গা জুড়ে রয়েছে ‘নটোরিয়াস ক্রিমিনালস/গুনস’-এর তালিকা। সেই কুখ্যাত ও দাগী অপরাধীদের তালিকায় যাঁদের নাম রাখা হয়েছে তা রোমহর্ষক। অসংখ্য নামের মধ্যে বেশ কয়েকটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মত পর্যবেক্ষকদের। যেমন দিনহাটার ক্ষেত্রে নটোরিয়াস ক্রিমিনালের তালিকায় রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর নাম। উত্তর দিনাজপুরের চোপড়ার ক্ষেত্রে দু’জনের নাম রয়েছে। একজন মহম্মদ আলম ও অন্য জন সৈয়দ আলম। মহম্মদ আলম সিভিক ভলান্টিয়ার আর সৈয়দ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। এবার জেলা থেকে যদি কলকাতায় আসা যায় তাহলে সেখানেও দেখা যাচ্ছে শাসক দলের লোকের নাম দাগী অপরাধীর তালিকায় লিখেছে মানবাধিকার কমিশন গঠিত কমিটি। চিৎপুরে ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য দায়ী করা হয়েছে স্থানীয় তৃণমূলনেত্রী উমা দাস এবং তাঁর স্বামী লাল্টু দাসকে। তালিকায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল নেতা পার্থ ভৌমিক, বিধায়ক খোকন দাস, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান এবং ক্যানিংয়ের তৃণমূল নেতা শওকত মোল্লারও নাম রয়েছে। এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, না জেনেই মানবাধিকার কমিশন এই রিপোর্ট জমা দিয়েছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জ্যোতিপ্রিয় এও বলেন তাঁর নামে বাংলার কোনও থানায় অভিযোগ নেই। তারপরেও এই রিপোর্ট দেওয়া হয়েছে যা লজ্জাজনক। সেইসঙ্গে জ্যোতিপ্রিয় আরও বলেছেন, দল পুরোটা দেখছে।প্রয়োজনে মানহানির মামলা হবে। কমিশন আগেই বলেছিল, বিভিন্ন জায়গায় তাঁরা পরিদর্শন করে দেখেছেন পুলিশ এফআইআর-ই গ্রহণ করছে না। তার স্বপক্ষেও রিপোর্টে নিবিড় পরিসংখ্যান তুলে দিয়েছে তারা। যেমন রিপোর্টে লেখা রয়েছে, উত্তর চোপড়ায় ৮৮টি অভিযোগ দায়ের হয়েছিল তার মধ্যে ৭৫টি এফআইআর হিসাবে নথিভুক্ত হয়নি। হাওড়ার উদয়নারায়ণপুরে ৯০টি এফআইআ দায়ের হয়েছিল রেজিস্টার্ড হয়নি ৮৫টি। এমন সমস্ত জেলারই তথ্য তুলে দেওয়া হয়েছে। এদিন কমিশনের এই রিপোর্ট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন বিচারাধীন ব্যাপার নিয়ে মন্তব্য করবেন না। সেইসঙ্গে তিনি এও বলেছেন, “এত হেরেও এদের লজ্জা নেই। সমস্ত নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলিকে বিজেপি দখল করে নিয়ে নানা রকম চক্রান্ত করছে।” মমতা আরও বলেন, “হাথরাস থেকে উন্নাও—উত্তরঅপ্রদেশে এত কিছু হচ্ছে, কটা কমিশন গেছে, ক’বার গেছে?”

```