Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরের তৃণমূল নেতা ধর্ষণে অভিযুক্তের পাশে দাঁড়ানোয় দল থেকে সাসপেন্ড

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ধর্ষণে অভিযুক্তের পাশে দাঁড়ানোয় দল থেকে সাসপেন্ড (TMC leader suspended) করা হয় দুর্গাপুরের (Durgapur) ব্লক তৃণমূলের এক নেতাকে। শনিবার যুব তৃণমূলের সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাংশু রায়ের শাস্তি ঘোষণা করলেন ব্

দুর্গাপুরের তৃণমূল নেতা ধর্ষণে অভিযুক্তের পাশে দাঁড়ানোয় দল থেকে সাসপেন্ড

শেষ আপডেট: 27 May 2023 11:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ধর্ষণে অভিযুক্তের পাশে দাঁড়ানোয় দল থেকে সাসপেন্ড (TMC leader suspended) করা হয় দুর্গাপুরের (Durgapur) ব্লক তৃণমূলের এক নেতাকে। শনিবার যুব তৃণমূলের সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাংশু রায়ের শাস্তি ঘোষণা করলেন ব্লক সভাপতি রাজীব ঘোষ।

বন্ধুত্ব থেকে প্রেম। তারপর নাবালিকা প্রেমিকাকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের (rape case) অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

নাবালিকার পরিবারের দাবি, এরপরেই ওই তৃণমূল যুবনেতা অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করে (TMC leader suspended) দুর্গাপুরের তৃণমূল নেতা ধর্ষণে অভিযুক্তের পাশে দাঁড়ানোর দল থেকে সাসপেন্ড।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই যুব তৃণমূলের সম্পাদক মণ্ডলীর পদ থেকে আপাতত তাকে সরিয়ে দেওয়া হল বলে জানিয়েছেন জেলার তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুরের ১ নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ব্লক সভাপতি রাজীব ঘোষ, দেবাংশুকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, “নিরপেক্ষ তদন্তের জন্যই উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো দল থেকে সাসপেন্ড করা হল দেবাংশু রায়কে। তৃণমূল কোনওধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না।” শনিবার নির্যাতিতার বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। নির্যাতিতার স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। সবরকম সাহায্যের আশ্বাস দেন।

মৈনাককে পুলিশের হেনস্থা বিমানবন্দরে! থানায় অভিযোগ জানালেন অভিনেতা


```