Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরিয়ানি খেয়েই পুরুষত্ব কমছে, অভিযোগ পেয়েই দোকান বন্ধ করলেন কোচবিহারের রবি ঘোষ

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বিরিয়ানি খেয়েই নাকি কমছে পুরুষত্ব! এমনই অভিযোগ পেয়ে অভিযানে নামলেন কোচবিহার পুরসভার পুরপ্রধান দাপুটে তৃণমূল নেতা (TMC leader) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। এরপরেই শহরের দু’টি বিরিয়ানির দোকান (biriyani

বিরিয়ানি খেয়েই পুরুষত্ব কমছে, অভিযোগ পেয়েই দোকান বন্ধ করলেন কোচবিহারের রবি ঘোষ

শেষ আপডেট: 25 October 2022 12:52

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বিরিয়ানি খেয়েই নাকি কমছে পুরুষত্ব! এমনই অভিযোগ পেয়ে অভিযানে নামলেন কোচবিহার পুরসভার পুরপ্রধান দাপুটে তৃণমূল নেতা (TMC leader) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। এরপরেই শহরের দু’টি বিরিয়ানির দোকান (biriyani shop) বন্ধ করল কোচবিহার (Coochbehar) পুরসভা।

সম্প্রতি কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন পাওয়ার হাউজ চৌপথিতে দু’টি বিরিয়ানির দোকানে অভিযান চালায় পুরসভা। অভিযানের নেতৃত্ব দেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর দাবি, গত কয়েকদিন ধরেই এই দু'টি বিরিয়ানির দোকানের বিরুদ্ধে নানারকম অভিযোগ আসছিল। তাই তিনি দোকান দু’টি পরিদর্শনে যান। তখনই দেখেন দোকানগুলির কোনও লাইসেন্স নেই। তাই সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, শহরের শনি মন্দির সংলগ্ন এলাকায় ওই বিরিয়ানির দোকানে গিয়ে বচসাতেও জড়িয়ে পড়েন রবিবাবু। কয়েকজন মহিলার বাধার মুখেও পড়েন তিনি। শেষে অবশ্য বিরিয়ানির ওই দু'টি দোকান বন্ধ করে দেয় পুরসভা।

এরপর রবীন্দ্রনাথ ঘোষ জানান, ওই দোকান দু’টির ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোনওটাই নেই৷ তিনি বলেন, “এসব দোকানের বিভিন্ন ধরনের মশলাযুক্ত বিরিয়ানি খেয়ে পুরুষের পুরুষত্ব নষ্ট হচ্ছে বলে অভিযোগও পাচ্ছিলাম। এছাড়াও আরও নানা অভিযোগ ওঠাতেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।”

রাভাবস্তি হবে এবার ‘ভেষজগ্রাম’! সরকারের উদ্যোগে পাল্টাচ্ছে গ্রামের রূপ


```