Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সিপিএম-বিজেপির দালাল', পুলিশকে প্রকাশ্যে শাসানি তৃণমূলনেত্রীর, আক্রমণ অনুব্রত মণ্ডলকেও

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার সেই নেত্রীর কথা? সেটা ২০০৭-০৮ সাল হবে। তখন সেই দাপুটে তৃণমূলনেত্রী দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানার ভিতরে ঢুকে তৎকালীন আইসিকে বলেছিলেন, "মেরে তোমার জিভ ছিঁড়ে নেব ......!" এক দশক পর

'সিপিএম-বিজেপির দালাল', পুলিশকে প্রকাশ্যে শাসানি তৃণমূলনেত্রীর, আক্রমণ অনুব্রত মণ্ডলকেও

শেষ আপডেট: 1 November 2019 17:34

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার সেই নেত্রীর কথা? সেটা ২০০৭-০৮ সাল হবে। তখন সেই দাপুটে তৃণমূলনেত্রী দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানার ভিতরে ঢুকে তৎকালীন আইসিকে বলেছিলেন, "মেরে তোমার জিভ ছিঁড়ে নেব ......!" এক দশক পর যেন তাঁর সেই পুলিশকে ধমকানোর স্মৃতি ফিরিয়ে আনলেন পূর্ব বর্ধমানের গুসকড়ার তৃণমূলনেত্রী তথা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান মল্লিকা চোঙদার। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা অফিসার স্নেহময় চক্রবর্তীকে দেদার শাসাচ্ছেন মল্লিকাদেবী। কী বলছেন? বলছেন, "আপনি সিপিএম আর বিজেপির দালাল। আপনি গুসকড়ায় তৃণমূলের শত্রু। আপনি স্নেহময় নন। আপনি দাবাং। পারলে আমায় কেস দিন। আপনাকে একটা নেতা পুষে রেখে দিয়েছে। আপনাকে কেষ্ট মণ্ডল পুষে রেখেছে বলে আপনার এত বাড়বাড়ন্ত।" কালীপুজোয় জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকায় একটি বচসার ঘটনা থেকে গণ্ডগোল হয় গত মঙ্গলবার। সেই খবর পেয়ে ওই এলাকায় যান স্নেহময় চক্রবর্তী। তখনই তাঁকে অনুগামীদের নিয়ে ঘিরে ধরে ডাকাবুকো তৃণমূলনেত্রী হিসেবে পরিচিত মল্লিকা চোঙদার হুমকি দেন বলে অভিযোগ। বর্ধমানের এই এলাকার সাংগঠনিক দায়িত্বে অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরেই অনুব্রতর বিরুদ্ধে সরব মল্লিকা। লোকসভার কয়েকমাস আগে একটি দলীয় সভায় অনুব্রতবাবুকে বলতে শোনা গিয়েছিল, "ওই মল্লিকা না কী যেন নাম মেয়েটার! ও বিজেপি হয়ে গেছে। ওকে সরিয়ে দে।" যদিও এই গোটা ঘটনা নিয়ে মুখ খোলেনি পুলিশ। মল্লিকাদেবীরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও অনুব্রত মণ্ডলের অনুগামীরা বলছেন, আসলে ওখানকার আইসি খুব কড়া। যে নেতারা দুর্নীতি করছিল, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছিল। তাই মল্লিকাদের মৌরুসীপাট্টা বন্ধ হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। পর্যবেক্ষকদের মতে, গত কয়েক বছরে একাধিক ঘটনা দেখা গিয়েছে, যেখানে পুলিশকে ধমক দিচ্ছেন শাসকদলের নেতারা। খোদ কলকাতায় দেখা গিয়েছে সমাজবিরোধীদের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়ছে পুলিশ। এই ঘটনা তাতেই নতুন সংযোজন।

```