Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মদনের ফ্যান পেজ হ্যাক! হ্যাকারদের সতর্ক করলেন মিত্র

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুর থেকেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। আর সন্ধে গড়াতেই অন্য বিষয় নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল। হ্যাক (hacked) হল মদন মিত্রর (Madan Mitra) ফ্যান পেজ (fan page)। এমনই অভিযোগ আনলেন কাম

মদনের ফ্যান পেজ হ্যাক! হ্যাকারদের সতর্ক করলেন মিত্র

শেষ আপডেট: 13 September 2022 17:50

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুর থেকেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। আর সন্ধে গড়াতেই অন্য বিষয় নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল। হ্যাক (hacked) হল মদন মিত্রর (Madan Mitra) ফ্যান পেজ (fan page)। এমনই অভিযোগ আনলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক।

সূত্রের খবর, মদন মিত্র এফসি নামের একটি ফেসবুক পেজ হ্যাক করে সেখানে অশালীন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত বিধায়ক মদন মিত্র নিজেও। পাশাপাশি গোটা ঘটনার বিষয়ে তিনি অভিযোগ জানিয়েছেন সাইবার ক্রাইম দফতর ও ফেসবুক অথরিটিকেও। আগামী দিনে এইধরনের ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়েও সবাইকে সাবধান করে দেন তিনি।

এর পাশাপাশি মঙ্গল-সন্ধ্যায় বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেছেন মদন মিত্র। বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, 'সারাদিন তো বিজেপির নোংরামি দেখলেন সবাই। আমিও ফেসবুকে দেখলাম। বিজেপির নেতাদের পাশ থেকে যদি একে৪৭ ধারী পুলিশদের সরিয়ে দেওয়া যায়, তখন দেখবেন ওরা আর রাস্তায় বেরোতে পারবে না। কিন্তু আমাদের পুলিশও লাগেনা আর সিকিউরিটিও লাগেনা।'

সিপিএমের বর্ধমানের নেতারা জামিন পেলেন, ১৪ দিন পর


```