Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তঃসত্ত্বার পেটে লাথি চালালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! খানাকুলে তোলপাড়

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ! এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে নাকি লাথি মেরেছেন তিনি। মারধর করেছেন ওই মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির বাকিদেরও। ঘটনাটি ঘটেছে খানাকুলের  পোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক

অন্তঃসত্ত্বার পেটে লাথি চালালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! খানাকুলে তোলপাড়

শেষ আপডেট: 2 January 2022 08:22

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ! এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে নাকি লাথি মেরেছেন তিনি। মারধর করেছেন ওই মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির বাকিদেরও। ঘটনাটি ঘটেছে খানাকুলের  পোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকভেদুয়া গ্রামে। আক্রান্ত মহিলার নাম আলেনুর খাতুন। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান আসিক ইকবাল বরাবরই গ্রামের লোকজনের প্রতি জুলুম চালান বলে অভিযোগ। এদিন কথা না শোনায় তিনি চড়াও হন ওই গৃহবধূর উপর। তাঁর পেটে লাথি মারেন বলে অভিযোগ। আক্রান্ত বধূকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁর পেটে যে সন্তান আছে তার অবস্থাও সংকটজনক বলেই খবর। যদিও আসিক এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সহ-সভাপতি জানিয়েছেন ঘটনাটি সত্যি বলেই শুনেছেন তিনি। কথা না শোনায় কিছু ‘নোংরামি’ করেছেন আসিক। এতে দলের ক্ষতি হচ্ছে, মেনে নিয়েছেন তিনি। এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কোনও পদক্ষেপ করেনি পুলিশ, অভিযোগ তেমনটাই।

```