Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমাকে প্রার্থী করতেই হবে', কেঁদে ভাসালেন কোন্নগরের তৃণমূল নেত্রী! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: পুরভোটে প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসালেন তৃণমূল নেত্রী! সোজা হাজির হয়ে গেলেন দলের জেলা সভাপতির বাড়িতে। জানিয়ে দিলেন যতক্ষণ না টিকিট পাচ্ছেন এই ভাবেই ধর্না চালিয়ে যাবেন! এই চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির কোন্নগরের। এবারের

'আমাকে প্রার্থী করতেই হবে', কেঁদে ভাসালেন কোন্নগরের তৃণমূল নেত্রী! দেখুন ভিডিও

শেষ আপডেট: 6 February 2022 13:43

দ্য ওয়াল ব্যুরো: পুরভোটে প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসালেন তৃণমূল নেত্রী! সোজা হাজির হয়ে গেলেন দলের জেলা সভাপতির বাড়িতে। জানিয়ে দিলেন যতক্ষণ না টিকিট পাচ্ছেন এই ভাবেই ধর্না চালিয়ে যাবেন! এই চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির কোন্নগরের। এবারের পুরভোটে কোন্নগরের ৫ বা ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে চেয়েছিলেন শম্পা বন্দ্যোপাধ্যায়। এমনকি দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম সুপারিশ করেও পাঠানো হয়েছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষিত তালিকায় তাঁর নাম নেই। এরপরই হতাশায় কেঁদে ফেলেন এই তৃণমূল নেত্রী। তাঁর একটাই আর্জি, কোনও একটি ওয়ার্ডে প্রার্থী হওয়ার সুযোগ করে দিক দল! দেখুন, কী বলছেন নেত্রী। https://youtu.be/RcBco8u-iSA তাঁর বাড়ির সামনে দলের মহিলা কর্মীর ধর্নায় বেজায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী। কিছুটা আশ্বাসের সুরে জানিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থী তালিকায় আদল-বদল হতে পারে। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে অশান্তির শেষ নেই শাসকদলে। এরই মাঝে প্রার্থী হতে চেয়ে দলের মহিলা নেত্রীর কান্নাকাটির ঘটনা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

```