Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহের তৃণমূল নেত্রীর হাতে বন্দুক! অফিসে বসেই তুললেন সেলফি

দ্য ওয়াল ব্যুরোঃ অফিসের মধ্যে সেলফি তোলা নতুন নয়। কিন্তু মালদহের তৃণমূল নেত্রীর হাতে যে বন্দুক! বন্দুক হাতে নিয়ে সেলফি তুলছেন খোদ শাসকদলের নেত্রী! ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে সেই ছবি। জানা গেছে ওই মহিলার নাম মৃণালিনী মণ্ডল মাইতি। তিনি পুরাত

মালদহের তৃণমূল নেত্রীর হাতে বন্দুক! অফিসে বসেই তুললেন সেলফি

শেষ আপডেট: 7 December 2021 06:08

দ্য ওয়াল ব্যুরোঃ অফিসের মধ্যে সেলফি তোলা নতুন নয়। কিন্তু মালদহের তৃণমূল নেত্রীর হাতে যে বন্দুক! বন্দুক হাতে নিয়ে সেলফি তুলছেন খোদ শাসকদলের নেত্রী! ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে সেই ছবি। জানা গেছে ওই মহিলার নাম মৃণালিনী মণ্ডল মাইতি। তিনি পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। অফিসের মধ্যে নিজের চেয়ারে বসেই বন্দুক হাতে নিয়ে সেলফি তুলেছেন তিনি। দলের প্রথম সারির নেত্রীর এমন আচরণে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছে শাসকদল।   এই প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, এটাই তৃণমূলের কালচার। অফিসে পিস্তল তো আছেই, খুঁজলে হয়তো বোমও পাওয়া যাবে। পুলিশ চুপ করেই থাকবে কারণ না হলে তাঁদের চাকরি চলে যাবে। পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, পুলিশ এই ঘটনার তদন্ত করে দেখবে। মৃণালিনী মণ্ডল মাইতি অবশ্য এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন। তাঁর স্বামীর বিরুদ্ধে বিডিও অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল। এবার বন্দুক হাতে সেলফি তুলে নতুন করে বিতর্ক ডেকে আনলেন মৃণালিনী।

```