Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

চারতলা 'প্রাসাদের' মালিক তৃণমূল নেতা, নাম আছে আবাস যোজনার তালিকায়!

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাড়ি ক‌ই, এ যে প্রাসাদ! আর এই প্রাসাদোপম বাড়ির মালিক খণ্ডঘোষের শাঁকারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা (TMC Leader) জাহাঙ্গির শেখ। অথচ তাঁর নাম আছে আবাস যোজনার তালিকায়। চারতলা প্রাসাদোপম বাড়ি

চারতলা 'প্রাসাদের' মালিক তৃণমূল নেতা, নাম আছে আবাস যোজনার তালিকায়!

শেষ আপডেট: 11 December 2022 09:07

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাড়ি ক‌ই, এ যে প্রাসাদ! আর এই প্রাসাদোপম বাড়ির মালিক খণ্ডঘোষের শাঁকারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা (TMC Leader) জাহাঙ্গির শেখ। অথচ তাঁর নাম আছে আবাস যোজনার তালিকায়। চারতলা প্রাসাদোপম বাড়ির (Four Storied Palace House) মালিকের নাম কী করে আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকায় থাকল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

শুধু উপপ্রধান জাহাঙ্গির শেখ নয়, তাঁর স্ত্রী সীমা শেখের‌ও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এমনকি মৃত বাবা শেখ মহসিন, ভাই আলমগির শেখ আজমগির শেখদের নামেও আবাস যোজনার তালিকায় শোভা পাচ্ছে! বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার তৃণমূল কর্মীরা।

শাঁকারি পঞ্চায়েতের গ্রামবাসীরা গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, গ্রামের দরিদ্র মানুষ, যাদের পাকা বাড়ি নেই তাদের নাম ধরে ধরে বাদ দেওয়া হয়েছে। বদলে উপপ্রধান জাহাঙ্গির শেখ নিজের পরিবারের সদস্যদের নাম আবাস যোজনয় তালিকাভুক্ত করেছেন।

ওই পঞ্চায়েতের প্রধান শিউলি খাঁ গোটা বিষয়টি উপপ্রধানের উপর চাপিয়ে দেন। বলেন, এগুলো সব ২০১৬ সালের ঘটনা। তখন উপপ্রধান একাই সব কাজ করত, তিনিই পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করেছেন। সেইসময় জাহাঙ্গির শেখ তাঁকে কিছু করতে দিত না বলে প্রধানের অভিযোগ।

আবাস যোজনার তালিকা নিয়ে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গির শেখ। তাঁর দাবি, দলের কাজের জন্য পঞ্চায়েতে যেতে পারেন না। অন্য কেউ চক্রান্ত করে তাঁর পরিবারের সদস্যদের নাম আবাস যোজনার তালিকায় ঢুকিয়ে দিয়েছে।

বিজেপি যথারীতি বিষয়টি নিয়ে সরব হয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, আগে মিষ্টির দোকানে কাজ করতেন জাহাঙ্গির শেখ। উপপ্রধান হ‌ওয়ার পর‌ই তিনি ফুলে ফেঁপে ওঠেন।

এদিকে শাঁকারি পঞ্চায়েতের আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগ আসার পর‌ই সক্রিয় হয়েছে প্রশাসন। খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার জানিয়েছেন, গোটা তালিকাটাই বাতিল করা হয়েছে। নতুন তালিকা তৈরি করা হবে।

বাড়িতে ঢুকে প্রতিবেশী মহিলাকে ধর্ষণ! বনগাঁ থেকে গ্রেফতার অভিযুক্ত


```