Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেড়শ’র কাছাকাছি ব্যালট বাতিল! পুনর্গণনার দাবি জানালেন জলপাইগুড়ির তৃণমূল নেতা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভোট (PANCHAYAT ELECTION 2023) গণনা করতে গিয়ে নজরে আসে অবৈধ ব্যালটগুলি। দেখা যায়, তাতে সই নেই প্রিসাইডিং অফিসারের। এই কারণে সেগুলি বাতিল করে দেওয়া হয়। প্রায় ১৪৭টি ব্যালট (ballot) পেপার বাতিল হয়ে গেছে বলে

দেড়শ’র কাছাকাছি ব্যালট বাতিল! পুনর্গণনার দাবি জানালেন জলপাইগুড়ির তৃণমূল নেতা

শেষ আপডেট: 11 July 2023 16:50

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভোট (PANCHAYAT ELECTION 2023) গণনা করতে গিয়ে নজরে আসে অবৈধ ব্যালটগুলি। দেখা যায়, তাতে সই নেই প্রিসাইডিং অফিসারের। এই কারণে সেগুলি বাতিল করে দেওয়া হয়। প্রায় ১৪৭টি ব্যালট (ballot) পেপার বাতিল হয়ে গেছে বলে খবর। আর এর জেরে মাত্র ৩ ভোটে হেরে যান এক তৃণমূল (TMC) প্রার্থী। এরপর তিনি ওই বুথে পুনর্গণনার দাবি তুলে ডিসিআরসিতে চলে আসেন। যদিও তাঁকে গেটেই আটকে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়ায় জলপাইগুড়িতে (Jalpaiguri)।

ওই তৃণমূল নেতার নাম কৃষ্ণ দাস। মঙ্গলবার সন্ধেয় তিনি জলপাইগুড়ি সদর ব্লকের ডিসিআরসি সেন্টারের ভেতরে ঢুকে বিডিওর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ওই সময়েই তাঁকে আটকে দেন সেখানে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এতেই বেজায় চটে যান কৃষ্ণ বাবু। তিনি ঘটনার প্রতিবাদ করে পথ অবরোধের হুমকি দিতে শুরু করেন।

কী ঘটেছে ডিসিআরসি কেন্দ্রের বাইরে?

প্রশ্নের জবাবে কৃষ্ণ দাস বলেন, “১৪৭টি ব্যালট বাতিল করেছে। আমরা এই নিয়ে পুনর্গণনার দাবি নিয়ে বিডিওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু জওয়ানরা এখানেই আটকে দিচ্ছে। আমরা তো শান্তিপূর্ণভাবে এখানে এসেছিলাম। কোনও বিক্ষোভ দেখাইনি। সিপিএম, বিজেপি কারও সঙ্গে এখানে ঝামেলা, সমস্যা হয়নি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে এসে কেন নির্বিচারে লাঠিচার্জ করছে? আমাদের তিনটে ছেলেকে বাইরে অকারণে মারল। যদি আমরা বিডিওর সঙ্গে দেখাই না করতে পারি, তাহলে দাবি জানাব কার কাছে?”

এরপর বিডিও অফিসের প্রতিনিধিরা সেখানে এসে তাঁর থেকে রি কাউন্টিংয়ের আবেদনপত্র জমা নেন। যদিও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হল, তা অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, সোমবার জলপাইগুড়ি জেলার বামপন্থী সরকারি কর্মচারীরা জেলাশাসকের কাছে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ট্রেনিং ক্যাম্পে বলা কথা অনুযায়ী প্রিসাইডিং অফিসারের সই ছাড়া ব্যালট পেপারগুলিকে বৈধ ঘোষণা করা হতে পারে, যা আদতে আইনত বাতিল বলে ঘোষণা করার কথা। এর প্রতিবাদে জেলাশাসকের কাছে তাঁরা একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন।

পঞ্চায়েতে হারলেন তিন বৌমাই, জয়ী নির্দল, হাওড়ার বোসবাড়িতে বিষাদের সুর


```