Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার ছেলেকে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করল ডিআরই

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি ভাবে সোনা পাচারের অভিযোগে (Gold Smuggling) এবার তৃণমূল নেতার (TMC leader) ছেলেকে গ্রেফতার করল ডিআরআই তথা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue intelligence) । ওই তৃণমূল নেতা হলেন বনগাঁ পুরসভ

তৃণমূল নেতার ছেলেকে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করল ডিআরই

শেষ আপডেট: 24 November 2022 14:36

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি ভাবে সোনা পাচারের অভিযোগে (Gold Smuggling) এবার তৃণমূল নেতার (TMC leader) ছেলেকে গ্রেফতার করল ডিআরআই তথা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue intelligence) ।

ওই তৃণমূল নেতা হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রাজধানী এক্সপ্রেসে (Rajdhani EXP) সোনা পাচারের অভিযোগের সূত্র ধরে শঙ্কর আঢ্য ছেলে শুভ আঢ্য ও শ্যালক অমিত ঘোষকে গ্রেফতার করেছেন শুল্ক দফতরের গোয়েন্দারা। গ্রেফতারের পর তাদের দফায় দফায় জেরা করা হচ্ছে বলে খবর।

চার মাস আগে কলকাতায় একই দিনে দুটি জায়গা থেকে সোনা বাজেয়াপ্ত করা হয়। প্রথমে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) দুই যাত্রীর থেকে সোনা উদ্ধার হয়। এদের একজন আসছিলেন ঢাকা থেকে, অন্য জন আসছিলেন দুবাই থেকে। পরে ওইদিনই বড়বাজার এলাকা থেকে ওই সোনা বাজেয়াপ্ত করা হয়। ওই দুই ঘটনায় গ্রেফতার হয় ৩ অভিযুক্ত। কলকাতা বিমানবন্দরে দুই ব্যক্তির থেকে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা। আর বড় বড়বাজার থেকে উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ছিল ৮৮ লক্ষ টাকা।

শুধু এ দুটি ঘটনাই নয়, সাম্প্রতিক কালে শুল্ক দফতর বিভিন্ন জায়গায় হানা দিয়ে আরও সোনা বাজেয়াপ্ত করেছে। তা ছাড়া রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সোনা পাচারের একটি ঘটনাও সামনে এসেছে। ওই সব ঘটনার সূত্র ধরেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে শুভর যোগ পেয়েছে বলে ডিআরই সূত্রের দাবি। প্রথমে তাঁরা জেরা করেন শঙ্কর আঢ্যর জামাই অমিত ঘোষকে। তার পর গ্রেফতার করা হয়েছে শুভকে। ডিআরআই সূত্রে বলা হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও মাথা জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মুর্শিদাবাদে ভরসন্ধেয় বোমা-গুলি! খুন এক তৃণমূল নেতা, আহত আরও এক


```