Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'তৃণমূল নেতা' ধৃত ষাট লক্ষের ব্রাউন সুগারসহ, সম্পর্ক অস্বীকার দলের

দ্য ওয়াল ব্যুরো: ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ ধরা পড়েছেন তৃণমূল (TMC) নেতা! অভিযোগ উঠতেই তোলপাড় শুরু হয়েছে শিলিগুড়িতে। আর ধৃতের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। গত ২১ অক্টোবর শিলিগুড়িতে ৬০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগ

'তৃণমূল নেতা' ধৃত ষাট লক্ষের ব্রাউন সুগারসহ, সম্পর্ক অস্বীকার দলের

শেষ আপডেট: 25 October 2021 15:06

দ্য ওয়াল ব্যুরো: ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ ধরা পড়েছেন তৃণমূল (TMC) নেতা! অভিযোগ উঠতেই তোলপাড় শুরু হয়েছে শিলিগুড়িতে। আর ধৃতের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। গত ২১ অক্টোবর শিলিগুড়িতে ৬০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের হাতে কৌস্তভ তলাপাত্র নামে এক যুবক ধরা পড়েন। ২২ অক্টোবর ওই যুবককে আদালতে তোলে পুলিশ। এই মাদক পাচারের ঘটনা নিয়ে উত্তরবঙ্গে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিজেপির অভিযোগ ধৃত কৌস্তভ তলাপাত্র জলপাইগুড়ি জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। যদিও তৃণমূল এই কথা অস্বীকার করেছে। বিজেপির পক্ষ থেকে পাল্টা কৌস্তভ তলাপাত্রের তৃণমূল যোগ নিয়ে তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। তাদের দাবি 'বাংলার গর্ব মমতা', বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই প্রচার কর্মসূচীর সূচনা অনুষ্ঠানে ভিআইপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই যুবক। এই দাবির সপক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠানের একটি গেট পাস প্রকাশ্যে এনেছে গেরুয়া শিবির। সেই সঙ্গে ওই যুবক জলপাইগুড়ি জেলা যুব তৃনমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির। তাদের দাবি কৌস্তভকে সামনে রেখে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা মাদক পাচারের কাজ করত। গেরুয়া শিবিরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন বছর আগে কৌস্তভকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। উল্টে ওই যুবক বর্তমানে বিজেপি ঘনিষ্ঠ ছিলেন বলে রাজ্যের শাসকদলের দাবি। তাঁর সঙ্গে যুব মোর্চার জেলা সভাপতি সহ অনেক বিজেপি নেতার ছবি আছে বলে দাবি তৃণমূলের। মাদক পাচারের এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য এনসিবির নজরে বিষয়টি আনা হবে বলে বিজেপি জানিয়েছে। সেই সঙ্গে তাদের দাবি এই ঘটনার শিকড় অনেক গভীরে লুকিয়ে আছে। এই বিষয়ে তদন্তে কোনরকম গাফিলতি হলে বড়সড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

```