Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডোমকলে পুরসভা-কর্তাকে ঘরে ঢুকে বেধড়ক মার! অভিযোগ তৃণমূলেরই বিধায়কের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের তৃণমূল (TMC) বনাম তৃণমূল! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে (inner clash) উত্তাল মুর্শিদাবাদের ডোমকল (Domkal)। সূত্রের খবর, ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা এলাকার তৃণমূল নেতা প্রদীপ চাকীর উপর হামলার ঘটনা

ডোমকলে পুরসভা-কর্তাকে ঘরে ঢুকে বেধড়ক মার! অভিযোগ তৃণমূলেরই বিধায়কের বিরুদ্ধে

শেষ আপডেট: 27 November 2022 15:09

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের তৃণমূল (TMC) বনাম তৃণমূল! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে (inner clash) উত্তাল মুর্শিদাবাদের ডোমকল (Domkal)। সূত্রের খবর, ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা এলাকার তৃণমূল নেতা প্রদীপ চাকীর উপর হামলার ঘটনা ঘটল রবিবার দুপুরে। এমনকী তাঁর দোকানেও হামলা চালানো হয়। সূত্রের খবর, রবিবার দুপুরে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে আসে। এরপর লোহার রড, পিস্তল ও বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

এই ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ চাকী। রক্তাক্ত অবস্থায় তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত হন প্রদীপ চাকীর ছেলে শিলাদিত্য চাকীও। পরে আহত তৃণমূল নেতা বলেন, 'আমি আজ আক্রান্ত জাফিকুলদের চক্রান্তে। জাফিকুল প্ল্যান করে আমায় খুনের চেষ্টা করেছে।' উল্লেখ্য, এই জাফিকুল ইসলাম ডোমকলেরই তৃণমূল বিধায়ক (MLA)। তাঁর বিরুদ্ধে দলেরই নেতার উপর হামলার অভিযোগ ওঠায় শাসকদলের অস্বস্তি বাড়ল বলা চলে।

উল্লেখ্য, রবিবার দুপুরেই তৃণমূল নেতা প্রদীপ চাকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। তার পরপরই এই হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ডোমকল জুড়ে। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ডোমকল হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় স্বামী! পিংলায় হইচই


```