Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারদা মামলা: কুণাল ঘোষের আত্মসমর্পণ, স্বস্তি মিলল আদালতে

দ্য ওয়াল ব্যুরো: সারদা কেলেঙ্কারি (Sarada Scam) মামলায় দু’সপ্তাহ আগে চার্জশিট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেখানে নাম ছিল তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বৃহস্পতিবার বিশেষ আদালতে আত্মসম্পর্পণ করেন কুণাল। জামিনের

সারদা মামলা: কুণাল ঘোষের আত্মসমর্পণ, স্বস্তি মিলল আদালতে

শেষ আপডেট: 9 September 2021 09:52

দ্য ওয়াল ব্যুরো: সারদা কেলেঙ্কারি (Sarada Scam) মামলায় দু’সপ্তাহ আগে চার্জশিট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেখানে নাম ছিল তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বৃহস্পতিবার বিশেষ আদালতে আত্মসম্পর্পণ করেন কুণাল। জামিনের আবেদন জানান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। এদিন বিশেষ আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা মেরামতে মোদীর জন্মদিন ঘিরে কী প্ল্যান বিজেপির? সপ্তাহ দুয়েক আগে সারদা মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি। তাতে নাম ছিল রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদের। সেই চার্জশিটে কুণালকে প্রভাবশালী তকমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। আদালত নির্দেশ দিয়েছিল ২০ সেপ্টেম্বর কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু ১১ দিন আগেই আদালতে গিয়ে হাজির হলেন কুণাল। এদিন ইডি-র আইনজীবী কুণালের জামিনের আবেদনের বিরোধিতা করলেও আদালত তা গ্রহণ করেনি। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডের বিনিময়ে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে বলা হয়েছে, তদন্ত এজেন্সির সঙ্গে কুণাল ঘোষকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। এদিন আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “২০১৩ সালের অক্টোবরে ইডি প্রথম আমায় সমন পাঠিয়েছিল। সেই থেকে তদন্তকারীদের সঙ্গে আমি সহযোগিতা করছি। এরপর ২০১৫ সালে কেন্দ্রীয় এজেন্সি বেশ কিছু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেখানে আমার নাম ছিল না। পরে আমার নাম কী করে এল বুঝলাম না।” পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```