Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এবার ফোনে আড়ি পাতার ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন পেগাসাস কাণ্ডে উত্তাল দিল্লি, সংসদের বাদল অধিবেশনে বেজায় গোলমাল চলছে, তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা মাঠে নামল রাজ্যের শাসকদল। গতকাল শুভেন্দু অধিকারী তমলুকের এ

এবার ফোনে আড়ি পাতার ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা

শেষ আপডেট: 20 July 2021 13:11

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন পেগাসাস কাণ্ডে উত্তাল দিল্লি, সংসদের বাদল অধিবেশনে বেজায় গোলমাল চলছে, তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা মাঠে নামল রাজ্যের শাসকদল। গতকাল শুভেন্দু অধিকারী তমলুকের এসপিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, তাঁর কাছে এসপির মোবাইলে আসা ফোন কলের রেকর্ডিং রয়েছে। ফোনে আড়ি পাতা নিয়েই এখন কার্যত উত্তাল দেশের রাজনৈতিক মহল। তাই এই আবহে বিরোধী দলনেতার মন্তব্যে নতুন করে বিতর্কে ঘি ঢেলেছে। মঙ্গলবার সকালেই এ নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও এ বিষয়ে সরব হতে দেখা গেল। এদিন এক সংবাদমাধ্যমে প্রকাশিত শুভেন্দু অধিকারীর বক্তব্যের লিঙ্ক টুইটে শেয়ার করে পার্থ বাবু লিখেছেন, পেগাসাস কাণ্ডে যখন গোটা দেশ ফুঁসছে, তখন প্রকাশ্যে এই ধরনের দাবি ভয়ানক। শুভেন্দু কি দিলীপ ঘোষের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে দিয়েছেন? নাকি দেশে বিজেপির টিকে থাকার নতুন কৌশলটাই এমন বিস্ফোরক মন্তব্য করা? https://twitter.com/itspcofficial/status/1417459374415433735?s=20 গতকাল ঠিক কী বলেছিলেন নন্দীগ্রামের বিধায়ক? সোমবার পূর্ব মেদিনীপুরের বিজেপি তমলুকে এসপি অফিস ঘেরাও অভিযান ডেকেছিল। মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। সেখানেই একটি ম্যাটাডোরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “এখানে একটা বাচ্চা ছেলে এসপি এসেছে। আপনাকে বলে রাখি, এখানে চটিমণি, পিসিমণি কেউ বাঁচাতে পারবে না। ভাইপোর অফিস থেকে যারা ফোন করে আপনাকে, প্রত্যেকটা কল রেকর্ড আমার কাছে আছে। আমি অনেক পুরানো খেলোয়াড়।” শুভেন্দু এও বলেছিলেন, “তোমাদের রাজ্য সরকার থাকলে আমাদের হাতেও কেন্দ্রীয় সরকার রয়েছে।” তারপরই শুভেন্দুর ওই বক্তব্য নিয়ে ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল। এদিন জানা গেছে, তমলুকের এসপিকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর বিতর্কিত ওই মন্তব্য নিয়ে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে পুলিশ। একাধিক ধারায় এই মামলা রুজু করা হয়েছে। দিন কয়েক আগে তাঁর প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে মৃতের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলায় তদন্ত শুরু করেছে সিআইডি। তারা দু'বার কাঁথিতে অধিকারীদের বাড়িতে তদন্ত চালিয়েছে।

```