Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তৃণমূলে এখন ছেড়ে দে মা অবস্থা, রাজীবের ইস্তফার পর জল্পনা উস্কে বললেন বৈশালী

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্ণীরতন শুক্ল যেদিন মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, সে দিন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বলেছিলেন, উইপোকা কুরে খাচ্ছে দলকে। শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর সেই বৈশালী, দলের সমালোচনায়

তৃণমূলে এখন ছেড়ে দে মা অবস্থা, রাজীবের ইস্তফার পর জল্পনা উস্কে বললেন বৈশালী

শেষ আপডেট: 22 January 2021 09:00

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্ণীরতন শুক্ল যেদিন মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, সে দিন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বলেছিলেন, উইপোকা কুরে খাচ্ছে দলকে। শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর সেই বৈশালী, দলের সমালোচনায় যেন আরও খোলামেলা। বললেন, ‘রাজীবের ইস্তফাই প্রমাণ করে দিল যে তৃণমূলে এখন ছেড়ে দে মে কেঁদে বাঁচি অবস্থা’। বৈশালী এখনও তৃণমূলের বিধায়ক। তাঁকে নিয়ে জল্পনা রয়েছে যে তিনিও গেরুয়া পথগামী হবেন। তাঁর কথা শুনে এদিন অনেকেই বলছেন, বৈশালীও বুঝিয়ে দিলেন—তৃণমূল তাঁকে ছেড়ে দিলে ভাল হয়, তিনি কেঁদে (পড়ুন হেসে) বাঁচতে পারেন। বৈশালী আরও বলেন, রাজীব দক্ষ প্রশাসক। তাঁর ইস্তফা দুঃখের ব্যাপার। তাঁর কথায়, হাওড়ায় জেলায় তৃণমূলের সংগঠনই নষ্ট হয়ে গেল। একে একে সবাই ছেড়ে যাচ্ছে। ৩১ জানুয়ারি হাওড়ায় জনসভা করার কথা রয়েছে অমিত শাহর। সেই সভায় রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথিন চক্রবর্তী থেকে হাওড়ার বেশ কিছু নেতা বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে সামিল হতে পারেন বলে খবর। সূত্রের খবর, লক্ষ্ণীরতন শুক্ল হয়তো সেদিন বা তার পর উত্তর হাওড়ায় একটি জনসভায় বিজেপিতে যোগ দেবেন। ফলে পরিষ্কার যে ভোটের মুখে হাওড়ায় জবরদস্ত ধাক্কা খেয়েছে তৃণমূল। অনেকের মতে, প্রাক্তন জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে অনাস্থাও এতে স্পষ্ট।
তৃণমূলের প্রতিক্রিয়া
মন্ত্রিসভা থেকে রাজীবের ইস্তফার পর তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “ওঁকে বোঝানোর অনেক চেষ্টা হয়েছে, তারপরেও না বুঝলে কী আর করা যাবে! উনি যে পদত্যাগ করবেন তা তো বোঝা যাচ্ছিল, একদম বসে গিয়েছিলেন। দলই হয়তো ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিত, তার আগে পদত্যাগ করেছেন ভাল হয়েছে”। অন্যদিকে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ও যে ছাড়বে সেটা জানা ছিল। ডোমজুড়ে দল ১০ হাজার ভোটে জিতবে, রাজীব কিচ্ছু করতে পারবেন না”। তাঁর কথায়, সব চেয়ে অত্যাচারিত হয়েছিলাম আমি। তার পরেও মাথা উঁচু করে দলে ফিরেছি। এঁরা তখন মন্ত্রী ছিলেন। সংগঠনের দায়িত্বে ছিলেন। এখন বলছেন, কিছু পাইনি। ভাল কথা। উনি ভাল থাকুন। দলের কোনও ক্ষতি হবে না।

```