Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপাল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন, কমিশনে নালিশ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যের একাধিক প্রান্তে অশান্তি ছড়িয়েছে। খুন হয়েছেন প্রত্যেকটি দলের কর্মীরাই। এমন পরিস্থিতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সোমবারেও ক্যানিংয়ে নিহত তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে তা

রাজ্যপাল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন, কমিশনে নালিশ তৃণমূলের

শেষ আপডেট: 3 July 2023 18:00

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যের একাধিক প্রান্তে অশান্তি ছড়িয়েছে। খুন হয়েছেন প্রত্যেকটি দলের কর্মীরাই। এমন পরিস্থিতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সোমবারেও ক্যানিংয়ে নিহত তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে তাঁর মেয়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপর রাতেই সেই রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনে গেল তৃণমূল।

রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি লিখেছে রাজ্যের শাসকদল। যেখানে যেখানে সন্ত্রাস ছড়িয়েছে, সেই প্রত্যেকটি জায়গাই সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সেই নিয়েই তাঁকে নিশানা করল তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, 'বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপর রয়েছে। এই সংক্রান্ত কোনও বিষয়ে রাজ্যপাল কখনওই তদন্ত করতে পারেন না।'

কমিশনের উদ্দেশে চিঠি লিখে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয় যে, কমিশন পরিচালিত ভোট নিয়ে একের পর এক বিবৃতি দিচ্ছেন রাজ্যপাল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। উনি আসলে সরকার এবং কমিশনকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে কথা বলছেন। এর পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছে তৃণমূল।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক। এবার খোদ দলের তরফে রাজ্যপালের বিরুদ্ধে চিঠি গেল কমিশনে। এই ঘটনার ফলে পূর্ববর্তী অভিযোগগুলির উপর কার্যত দলীয় সিলমোহর পড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যপালের বিরুদ্ধে দলের কী অবস্থান, তৃণমূলের চিঠিতে সেটাই স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অনেকে আবার এটাও বলছেন যে, রাজ্যপাল যেভাবে সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে ছুটে ছুটে চলে যাচ্ছেন, তা তৃণমূল ভালভাবে নিচ্ছে না। যার ফলস্বরূপ আজ এই চিঠি।

সবজির দাম আকাশছোঁয়া! ভাঙড়ের বাজার ঘুরলেন রাজ্যপাল, কথা বললেন বিক্রেতাদের সঙ্গে


```