Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবানীপুরে বিজেপি প্রার্থীর কনভয় নিয়ে বিতর্ক, অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে ভোট শুরু হতেই বিজেপি প্রার্থী (BJP) প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে (Priyanka Tibrewal) নিয়ে গোল বেঁধেছে। তিনি বিশাল লম্বা কনভয় নিয়ে ঘুরছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি শিবিরের অভিযোগ, এটা পুলিশের চক্

ভবানীপুরে বিজেপি প্রার্থীর কনভয় নিয়ে বিতর্ক, অভিযোগ

শেষ আপডেট: 30 September 2021 04:47

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে ভোট শুরু হতেই বিজেপি প্রার্থী (BJP) প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে (Priyanka Tibrewal) নিয়ে গোল বেঁধেছে। তিনি বিশাল লম্বা কনভয় নিয়ে ঘুরছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি শিবিরের অভিযোগ, এটা পুলিশের চক্রান্ত। কনভয়ে অনেকগুলি গাড়ি পুলিশের। বিজেপির বক্তব্য, বুধবার রাতে কলকাতা পুলিশ প্রিয়াঙ্কার নিরাপত্তা বাড়িয়ে দেয়। সেই মত, প্রিয়াঙ্কার কনভয় যুক্ত হয়েছে আরও তিন গাড়ি পুলিশ। আগেই ছিল দুই গাড়ি। তাছাড়া, প্রিয়াঙ্কার সঙ্গে ঘুরছে প্রেসের গাড়িও। নিরাপত্তা নিয়ে বিজেপির বক্তব্য সম্পর্কে পুলিশের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। সংবাদ মাধ্যমে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, পুলিশের উচিত ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃণমূলের অভিযোগ প্রিয়াঙ্কা বহিরাগত নিয়ে ঘুরছেন। দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তথা বিধায়ক দেবাশীষ কুমারের অভিযোগ, প্রিয়াঙ্কার সঙ্গে বাইরের লোক আছে। তৃণমূল বলছে, অশান্তি বাঁধিয়ে ভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বড় কনভয় এবং গাড়ি ভর্তি পুলিশ দেখে ভোটাররা ভয় পেয়ে যাচ্ছেন। প্রচারের সময়ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে তৃণমূল বারে বারে বিধিভঙ্গের অভিযোগ করেছিল। তাদের অভিযোগ ছিল, প্রিয়াঙ্কা প্রচারে করোনা বিধি মানছেন না। তখনও বিজেপি প্রার্থী পাল্টা অভিযোগ করেন, তার সঙ্গে সাদা পোশাকের পুলিশ ভিড় করছে। এ নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে তাঁর বিবাদও হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```