
শেষ আপডেট: 13 November 2022 13:38
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিজেপির মিছিলকে (BJP rally) কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদের ভগবানপুরে। পদ্ম শিবিরের অভিযোগ, মিছিলের উপর অতর্কিতে হামলা চালিয়েছে তৃণমূল। মিছিল লক্ষ্য করে বোমাবাজি (Bomb), এমনকী, গুলি চালানোরও (firing) অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, রবিবার ভগবানপুরে পাউশি এলালায় বিজেপির একটি মিছিল বেরিয়েছিল। ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির সমর্থনে এদিন মিছিলের আয়োজন করেছিল স্থানীয় গেরুয়া শিবির। সেই সময় আচমকাই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী মিছিলের উপর হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। মিছিল লক্ষ্য করে তারা বোমা ছোড়ে বলে দাবি বিজেপির। এছাড়া মিছিলে অংশ নেওয়া লোকজনের উপর গুলিও চালানো হয় বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।
এই ঘটনার জেরে মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। তারপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, অভিযুক্তদের এক্ষুনি গ্রেফতার করতে হবে। নয়তো ধর্নায় বসার হুমকি দিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
চুঁচুড়া হাসপাতালে ঘেরাও তৃণমূল কাউন্সিলর, অন্তঃসত্ত্বার পেটে লাথির ঘটনায় তীব্র ক্ষোভ