Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপনির্বাচনের ফলাফলের আগে সমবায় সমিতির ফলে অস্বস্তি, নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ল তৃণমূল

জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার অধীনে থাকা শাড়িয়াম সমবায় সমিতির ভোটে এককভাবে জয় পেল না তৃণমূল।

উপনির্বাচনের ফলাফলের আগে সমবায় সমিতির ফলে অস্বস্তি, নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ল তৃণমূল

নির্দল প্রার্থীদের হাতে দলের পতাকা তুলে দিচ্ছেন বিধায়ক খগেশ্বর রায়

শেষ আপডেট: 18 November 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এককভাবে বোর্ড দখল হল না। নিতে হল নির্দলের সমর্থন। ৬ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার আগে সমবায় সমিতির ফলে অস্বস্তি বাড়ল শাসক শিবিরে। 

জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার অধীনে থাকা শাড়িয়াম সমবায় সমিতির ভোটে একক ভাবে জয় পেল না তৃণমূল। শেষমেশ নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে বোর্ড গঠন করেছে তৃণমূল। রবিবার রাজগঞ্জ বিধানসভার শাড়িয়াম কালীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। মোট ৯ টি আসনে নির্বাচন হয়। তৃণমূল ও বিজেপি উভয় দল ৯ টি আসনে অংশগ্রহণ করে। সিপিএম  ৫ টি আসনে ও নির্দল ৭ টি আসনে প্রার্থী দেয়। মোট ভোটার ছিল ৩২৪ জন। ৯টি আসনের মধ্যে ৩টি সংরক্ষিত আসন ছিল। যার মধ্যে ২ টি মহিলা এবং একটি তফশিলি জাতি-উপজাতি আসনে কেউ  প্রার্থী হননি।

রবিবার দিনভর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট হয়। নির্বাচনে অশান্তি এড়াতে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়।বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ। সন্ধ্যায় ফল ঘোষণার পর দেখা যায়  ৯ টি আসনের মধ্যে তৃণমূল ৪টি, বিজেপি ৩ টি এবং নির্দল ২টি আসনে জয়ী হয়েছে। ফল দেখে হতাশ হয়ে পড়ে শাসক শিবির। শেষে আসরে নামেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। রাতেই খগেশ্বর রায়ের হাত ধরে ২ নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করে। তৃণমূলের ঝুলিতে ৬ জন বিজয়ী প্রার্থী হয়ে যাওয়ায় ভোট গঠন করে তৃণমূল। 

খগেশ্বর রায় বলেন, "নির্দল প্রার্থীরা বুঝে যায় বোর্ড যদি তৃণমূলের দখলে না থাকে তাহলে টাকা আনতে পারবে না। ফলে উন্নয়নমূলক কাজ করতে পারবে না। তাই তারা উন্নয়নের তাগিদে তৃণমূলে যোগ দিল।" নির্দল প্রার্থী পাষাণ সরকার ও বিকাশ রায় বলেন, "আমরা কেউ তৃণমূল করতাম না। কিন্তু আজ আমরা উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম। এখন বোর্ড আমরা পরিচালনা করব।" 


```