Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাষির বেশে গ্রামে ঘুরছেন তৃণমূল কাউন্সিলার! নাটক বলছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পরনে লুঙ্গি, কোমরে গামছা, মাথায় টোকা। এমনই বেশে কখনও চাষের জমিতে লাঙল দিচ্ছেন, কখনও আবার চাষি পরিবারের বাড়িতে ধান ঝাড়াই করছেন। একইসঙ্গে চাষিদের সঙ্গে জমির আলে বসে দুপুরের খাওয়া-দাওয়া করতে দেখা যাচ্ছে নদিয়ার (

চাষির বেশে গ্রামে ঘুরছেন তৃণমূল কাউন্সিলার! নাটক বলছে বিজেপি

শেষ আপডেট: 16 December 2022 10:45

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পরনে লুঙ্গি, কোমরে গামছা, মাথায় টোকা। এমনই বেশে কখনও চাষের জমিতে লাঙল দিচ্ছেন, কখনও আবার চাষি পরিবারের বাড়িতে ধান ঝাড়াই করছেন। একইসঙ্গে চাষিদের সঙ্গে জমির আলে বসে দুপুরের খাওয়া-দাওয়া করতে দেখা যাচ্ছে নদিয়ার ( Nadia ) বীরনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ চন্দ্র পোদ্দারকে ( TMC Councilor )। বীরনগরের লাগোয়া গ্রামগুলিতে এমনভাবেই জনসংযোগ করছেন তিনি। আর তাই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।

বিজেপি কাউন্সিলর সুজন বালার অভিযোগ, ‘চলো গ্রামে যাই’ প্রকল্পকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনের আগে চাষি সেজে মন জয় করার চেষ্টা করছেন ওই তৃণমূল কাউন্সিলর। ১৭ ডিসেম্বর জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিজেকে প্রচারে আনার চেষ্টা করছেন তিনি। শুধু এটাই তাঁর উদ্দেশ্য নয়, সামনেই পঞ্চায়েত ভোটের দিকেও কাউন্সিলারের নজর রয়েছে। তার আগে এই ধরণের প্রচার, নাটক ছাড়া আর কিছু নয়।

তৃণমূল নেত্রীর বাড়ি লক্ষ্য করে পর পর বোমা! উত্তেজনা খড়্গপুরে

বিজেপি নেতার অভিযোগের জবাবে তৃণমূল কাউন্সিলর গোবিন্দ চন্দ্র পোদ্দার জানিয়েছেন, গ্রামে গিয়ে চাষি পরিবারগুলির সঙ্গে কথা বলে তিনি শুধুই সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বোঝানোর চেষ্টা করছেন।

যদিও স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই দলীয় কর্মী নিয়ে মাঝেমধ্যেই গোবিন্দবাবু বেরিয়ে পড়ছেন। ব্যাসপুর, মানিকতলা, মাঠপাড়া, মাগুরখালী মতো গ্রামগুলিতে জনসংযোগ বাড়াচ্ছেন।


```