
শেষ আপডেট: 13 December 2022 14:12
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: পুরসভার অস্থায়ী মহিলাকর্মীকে কুপ্রস্তাব দিয়েছেন তৃণমূল কাউন্সিলার ( TMC Councilor Give Bad Proposal To Female Worker Of Municipality ) ! এমন অভিযোগে সরগরম খড়্গপুরের ( Karagpur ) রাজনীতি।
অভিযোগকারিণীর দাবি, নভেম্বর মাসের ১৪ তারিখে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ঘোষ ফেসবুক মেসেঞ্জারে তাঁকে কুপ্রস্তাব দেন। সেখানে কাউন্সিলর নিজের খরচে তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। তবুও থামেননি প্রবীরবাবু। প্রতিদিনই তাঁকে কুপ্রস্তাব দিতে থাকেন। অশালীন মেসেজ করতে থাকেন বলে অভিযোগ।
মহিলা আরও জানান, পুলিশে যাওয়ার আগে বিষয়টি তিনি খড়্গপুরের চেয়ারম্যানকে জানিয়েছিলেন। তাতে ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি চেয়ারম্যান। এরপর অভিযোগকারিণী পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে নালিশ জানানোর কথা বললে, অভিযুক্ত কাউন্সিলর তাঁকে জানান, ' পুলিশ তাঁর হাতে রয়েছে, সেখানে গিয়ে কোনও লাভ হবে না।' কাউন্সিলরের এই কথা শুনে ভয়ে পেয়ে যান ওই মহিলা। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে সহকর্মী ও পরিবারের লোকজনকে পাশে পেয়ে তিনি পুলিশের কাছে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযুক্ত কাউন্সিলর প্রবীর ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত খড়্গপুরে তিনি নেই, তিন দিন পর তিনি ফিরলে যা বলার বলবেন।
বাইসন এসেছে, দেখতে গিয়ে গুঁতো খেলেন ৬০ বছরের মহিলা
ঘটনাটি সামনে আসতেই দলের কাউন্সিলরের বিরুদ্ধে 'ধিক্কার' স্লোগান তোলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। পিছিয়ে নেই বিজেপি। পুরসভার মহিলার কর্মীর সঙ্গে অশালীন আচরণ নিয়ে তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির মুখপাত্র অরূপ দাস। তাঁর অভিযোগ, ‘এটাই তৃণমূলের কালচার। মুখে শুধু মহিলাদের নিরাপত্তার কথা বলে কাজে কিছু নেই, বারবার প্রমাণ মিলেছে বাংলায়। '
যদিও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির দাবি, তিনি খবর পেয়েছেন। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।