Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কান্দিতে বোমা মেরে, গুলি করে খুন তৃণমূলকর্মী, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

দ্য ওয়াল ব্যুরো: পর পর গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হল এক তৃণমূলকর্মীকে। মৃত্যু নিশ্চিত করতে ছোড়া হল বোমাও। মঙ্গলবার রাতে দুষ্কৃতী হানায় তেতে উঠল কান্দি থানার যশোহরি আনোখা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের রুদ্রবাটি গ্রাম। ঘটনায় চার জনের বিরুদ্ধে লিখিত

কান্দিতে বোমা মেরে, গুলি করে খুন তৃণমূলকর্মী, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 5 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পর পর গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হল এক তৃণমূলকর্মীকে। মৃত্যু নিশ্চিত করতে ছোড়া হল বোমাও। মঙ্গলবার রাতে দুষ্কৃতী হানায় তেতে উঠল কান্দি থানার যশোহরি আনোখা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের রুদ্রবাটি গ্রাম। ঘটনায় চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূলকর্মীর নাম গৌরাঙ্গ মণ্ডল (৩৮)। কান্দি ব্লক অফিস থেকে বাড়ি ফেরার সময় গতকাল রাতে তাঁকে ঘিরে ধরে জনা কয়েক যুবক। সেই সময় বাইকে ছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, বাইক ঘিরে ধরে প্রথমে হম্বিতম্বি শুরু করে যুবকরা। প্রত্যেকের হাতেই ছিল অস্ত্র।  প্রথমে গৌরাঙ্গবাবুকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাঁর উপর দু’টি তাজা বোমা ছোড়ে আততায়ীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বোমার শব্দ শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতেই এলাকার বাসিন্দা অরুণ ঘোষ, সুখেন পাল, অক্ষয় পাল এবং শিশির পালের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।  সুখেনবাবু এলাকার সিভিক ভলান্টিয়ার। তাঁকে গতকাল রাতেই গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হবে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুনের ঘটনা প্রসঙ্গে শাসক দলের দাবি, গৌরাঙ্গবাবু তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও রাজনৈতিক কারণ নয়, বরং পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে।

```