Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলের কর্মীরা মার খেলেও হুঁশ নেই নেতৃত্বের, অনুব্রতর সভায় ক্ষোভ প্রাক্তন কাউন্সিলারের

দ্য ওয়াল ব্যুরো : গ্রামে গঞ্জে দলীয় কর্মীরা বিরোধীদের হাতে মার খাচ্ছে। অথচ দলীয় নেতৃত্ব আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না, এমনকী খোঁজখবরও নিচ্ছেন না। এই নিয়ে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সভায় ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কাউন্

দলের কর্মীরা মার খেলেও হুঁশ নেই নেতৃত্বের, অনুব্রতর সভায় ক্ষোভ প্রাক্তন কাউন্সিলারের

শেষ আপডেট: 28 June 2019 17:33

দ্য ওয়াল ব্যুরো : গ্রামে গঞ্জে দলীয় কর্মীরা বিরোধীদের হাতে মার খাচ্ছে। অথচ দলীয় নেতৃত্ব আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না, এমনকী খোঁজখবরও নিচ্ছেন না। এই নিয়ে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সভায় ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কাউন্সিলর মল্লিকা চোঙদার। শুক্রবার পূর্ব বর্ধমানের বিল্বগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ছিল। সভায় ছিলেন আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। সভা শেষ হওয়ার পর তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অনুব্রত ও মল্লিকাদেবী। ক্ষুব্ধ অনুব্রত মল্লিকাদেবীকে দল থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। তাতে দমে না গিয়ে মল্লিকাদেবীও পালটা হুমকি দেন। তিনি বলেন, তৃণমূল অনুব্রতর দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তিনি অনুব্রতকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, উনি দল ছাড়ানোর হুমকি দেওয়ার কে? তবে মল্লিকা চোঙদার জানান, এইভাবে অপমান সহ্য করা যায় না। তাই তিনি তৃণমূলের সঙ্গে আর যুক্ত থাকবেন না।

```