Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র সিতাই, জ্বলছে তৃণমূলের পার্টি অফিস

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সংঘর্ষে জ্বলছে সিতাই। ভোটের ফল ঘোষণার আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটার সিতাই ব্লক। দফায় দফায় তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনাকে ঘিরে আতঙ্ক তৈরি হয় এলাকায়। ভোটের ফল ঘোষণার পরে সেই আগুনে যেন ঘৃতাহুত

ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র সিতাই, জ্বলছে তৃণমূলের পার্টি অফিস

শেষ আপডেট: 23 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সংঘর্ষে জ্বলছে সিতাই। ভোটের ফল ঘোষণার আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটার সিতাই ব্লক। দফায় দফায় তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনাকে ঘিরে আতঙ্ক তৈরি হয় এলাকায়। ভোটের ফল ঘোষণার পরে সেই আগুনে যেন ঘৃতাহুতি হলো। আগুন জ্বলল তৃণমূলের পার্টি অফিসে, ভেঙে গুঁড়িয়ে  দেওয়া হলো তৃণমূলের একাধিক কর্মীর বাড়ি। রণক্ষেত্রের চেহারা নিল সিতাই। শুক্রবার সকাল থেকেই রাস্তায় নাম হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপির কর্মীরাই। পাশাপাশি, শাসক দলের একাধিক কর্মী-সমর্থকের বাড়িতে ভাঙচুর চলে। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। কোচবিহার, মাথাভাঙা এবং দিনহাটা, তিনটি শহরেই ব্যাপক ভাবে লিড নিয়েছে বিজেপি। দিনহাটা বিধানসভা কেন্দ্র, মাথাভাঙা, কোচবিহার উত্তর এবং দক্ষিণেও বিজেপির লিড রয়েছে। নিজের গড়েই বিপুল ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। গেরুয়া আবির মেখে পদ্মফুলের উন্মাদনায় কোচবিহারকে ভাসিয়ে নিয়ে গেছেন নিশীথ প্রামাণিক।  গতকালের ফলাফলের পর রাত থেকেই ফের অশান্তির আঁচ ছড়াতে শুরু করে সিতাইতে। শাসক দলের দাবি, বিজেপির কর্মীরাই অশান্তি ছড়িয়েছে এলাকায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দলের কর্মী-সমর্থকদের বাড়ি। দু’দিন আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সিতাই।  সিতাইয়ে বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। জখম কর্মীর নাম জয়দেব বর্মন। ঘটনায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ ছিল, সিতাই কেন্দ্রের তৃণমূলের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ, হোলা নামের এক দুষ্কৃতী একে ৪৭ রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছে জয়দেব বর্মনের উপর।  দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছিলেন আরও ৩-৪ জন বিজেপি কর্মী। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/bjp-worker-is-injured-by-bullet-of-ak-47-in-sitai/

```