Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সাঁইথিয়া, রাতভর বোমাবাজি, এলাকায় নামল র‍্যাফ

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: চতুর্থ দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ। তার আগে রাতভর বোমাবাজিতে উত্তপ্ত হল সাঁইথিয়ার কানাইপুর। এলাকায় সন্ত্রাস তৈরি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতভর বোমাবাজি করে বলে বিজেপির দাবি। তৃণমূলের পাল্টা বক্তব্য, ভোটের মুখে বিজ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সাঁইথিয়া, রাতভর বোমাবাজি, এলাকায় নামল র‍্যাফ

শেষ আপডেট: 15 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: চতুর্থ দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ। তার আগে রাতভর বোমাবাজিতে উত্তপ্ত হল সাঁইথিয়ার কানাইপুর। এলাকায় সন্ত্রাস তৈরি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতভর বোমাবাজি করে বলে বিজেপির দাবি। তৃণমূলের পাল্টা বক্তব্য, ভোটের মুখে বিজেপিই বোমাবাজি করে এলাকার মানুষকে সন্ত্রস্ত করছে। গতকাল রাতের অশান্তির পর আজও গোটা গ্রাম থমথমে। এলাকায় টহল দিচ্ছে র‍্যাফ। পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীও। ফের অশান্তির আশঙ্কায় কাঁটা হয়ে আছেন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে কানাইপুর থেকে বাতাসপুরের দিকে যাচ্ছিলেন শেখ হিদায় ও শেখ ইসরাইল নামে স্থানীয় দুই তৃণমূল কর্মী। বাড়ি থেকে কিছুটা দূরে, শেখ চাঁদ নামে এক বিজেপি কর্মীর সঙ্গে তাঁদের বচসা হয়। এর কিছুক্ষণ পরেই ২০ থেকে ২৫ জনের একটি দল বোমা মারতে মারতে গ্রামে ঢোকে। বেশ কয়েকটি বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সেই সব বাড়ি। আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন বাসিন্দারা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবের আলি জানান, আনু শেখ নামে এক ব্যক্তি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছে। সেই ওই এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য এই ঘটনা ঘটিয়েছে। বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, “বিজেপি বোমাবাজির ঘটনায় কোনও ভাবে যুক্ত নয়। ভোটের আগে তৃণমূলই ওই এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে।”

```