Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদামি খামে শুভেন্দুর বিরুদ্ধে নথি, রাজভবনে তৃণমূলের দলে ‘নন্দীগ্রামের মা’-অর্জুন

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই তৃণমূল বলে রেখেছিল। মঙ্গলবার সেসব নথি নিয়ে রাজভবনে পৌঁছলেন শাসকদলের নেতামন্ত্রীরা। সেখানে দেখা যাচ্ছে, কুণাল ঘোষের হাতে একটি বাদামি খাম রয়েছে। মনে করা হচ্ছে সেই খামেই রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা কর্ত

বাদামি খামে শুভেন্দুর বিরুদ্ধে নথি, রাজভবনে তৃণমূলের দলে ‘নন্দীগ্রামের মা’-অর্জুন

শেষ আপডেট: 28 June 2022 09:06

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই তৃণমূল বলে রেখেছিল। মঙ্গলবার সেসব নথি নিয়ে রাজভবনে পৌঁছলেন শাসকদলের নেতামন্ত্রীরা। সেখানে দেখা যাচ্ছে, কুণাল ঘোষের হাতে একটি বাদামি খাম রয়েছে। মনে করা হচ্ছে সেই খামেই রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি। (TMC at Rajbhawan)

গত সপ্তাহে সল্টলেকের এমপি-এমএলএ কোর্টের বাইরে সুদীপ্ত সেন কার্যত বিস্ফোরণ ঘটিয়েছিলেন। জেলবন্দি সারদাকর্তা বলেছিলেন, “শুভেন্দু অধিকারী আমার থেকে অনেকবার টাকা নিয়েছেন। কত টাকা মনে নেই। তিনি আমায় ব্ল্যাকমেলও করতেন।”

সেদিনই বিকেলে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বলেছিল, এই চিঠি পৌঁছে দেওয়া হবে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে। তারপর যদি দেখা যায় ধনকড় সেই চিঠি দিল্লিতে পাঠাচ্ছেন না তা হলে বুঝতে হবে শুভেন্দুর সঙ্গে তাঁর দেনা-পাওনা রয়েছে।

শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে এদিন তৃণমূলের যাঁরা গিয়েছেন তাঁদের মধ্যে নজর কেড়েছে দু’জনের উপস্থিতি। এক, ‘নন্দীগ্রামের মা’ ফিরোজা বিবি এবং দুই, বিজেপি থেকে তৃণমূলে আসা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত ২০১১ সালে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জিতেছিলেন ফিরোজা। ২০১৬ সালে শুভেন্দুকে সেখানে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরোজা সেই থেকে পাশকুড়া পূর্বের বিধায়ক। তা ছাড়া রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা, বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়-সহ অন্যান্যরা।

দুপুর সওয়া দুটো পর্যন্ত খবর রাজভবনে রয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এখন দেখার রাজ্যপালের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর কী বলেন তৃণমূল নেতানেত্রীরা।

'বিজেপিকে সাম্প্রদায়িক দল মনে করে না তৃণমূল', কাদের উদ্দেশে গণশক্তিতে লিখলেন গৌতম দেব


```