Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির সঙ্কল্প যাত্রার পাল্টা তৃণমূলের বিজয়া যাত্রা, শুরু কাল

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সঙ্কল্প যাত্রার পাল্টা হিসাবে বিজয়া যাত্রা করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস।  বিজেপির সঙ্কল্পযাত্রা সম্বন্ধে কোনও মন্তব্য না করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শনিবার ১৯ অক্টোবর থেকেই এই ক

বিজেপির সঙ্কল্প যাত্রার পাল্টা তৃণমূলের বিজয়া যাত্রা, শুরু কাল

শেষ আপডেট: 18 October 2019 13:48

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সঙ্কল্প যাত্রার পাল্টা হিসাবে বিজয়া যাত্রা করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস।  বিজেপির সঙ্কল্পযাত্রা সম্বন্ধে কোনও মন্তব্য না করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শনিবার ১৯ অক্টোবর থেকেই এই কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস।  চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। রাজ্যের ২৯৪টি বিধানসভার প্রতিটিতে সঙ্কল্প যাত্রা করছে বিজেপি।  গান্ধীজির আদর্শ ও বাণী প্রচারের নামে এই যাত্রা হলেও বাস্তবে এটি বিজেপির জনসংযোগ কর্মসূচি।  প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১৫ কিলোমিটার করে পদযাত্রা করবে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ব্লকেই তাঁরা বিজয়া যাত্রা করবেন।  তবে কবে কলকাতায় এই কর্মসূচি পালন করা হবে, সে কথা জানাননি পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল জগদীশ ধনকড় রাজ্যের পুলিশের উপরে ভরসা না করে যে কেন্দ্রীয় নিরাপত্তা নিচ্ছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি পার্থ চট্টোপাধ্যায়।  বিভিন্ন বিষয়ে রাজ্যপালের যে মন্তব্য করছেন, সে বিষয়েও কোনও কথা বলতে চাননি পার্থ চট্টোপাধ্যায়। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

```