Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে ফের পোস্টার জঙ্গলমহলে

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম:  ফের পোস্টারে আতঙ্ক  জঙ্গলমহলে। এ বার পোস্টারে অভিযোগ, বিজেপির জয়ী পার্থীদের ভয় দেখাচ্ছে শাসকদল ও পুলিশ । রাষ্ট্রীয় স্বয়ং সেবক জনযুদ্ধ কমিটির নামে এই পোস্টার পড়েছে ঝাড়গ্রামের বাঁধগোড়াতে। শাসক দলকে হুশিয়ারি দেওয়া এ

শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে ফের পোস্টার জঙ্গলমহলে

শেষ আপডেট: 14 July 2018 07:15

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম:  ফের পোস্টারে আতঙ্ক  জঙ্গলমহলে। এ বার পোস্টারে অভিযোগ, বিজেপির জয়ী পার্থীদের ভয় দেখাচ্ছে শাসকদল ও পুলিশ । রাষ্ট্রীয় স্বয়ং সেবক জনযুদ্ধ কমিটির নামে এই পোস্টার পড়েছে ঝাড়গ্রামের বাঁধগোড়াতে। শাসক দলকে হুশিয়ারি দেওয়া এই  পোস্টারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জঙ্গলমহলে। শনিবার সকাল বেলায় ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দুরে বাঁধগড়ার বাইসন মোড়ে রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই পোস্টার দেখতে পান এলাকার মানুষ।  কোথাও কোথাও আবার দেওয়ালে সাঁটানো ছিল পোস্টার l পুলিশকে খবর দেন বাসিন্দারা ।  ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্হলে গিয়ে পোস্টার গুলিকে সরিয়ে দেয় । কে বা কারা লাগিয়ে গেল এই পোস্টার ধন্দে পুলিশ ।এলাকাবাসী বলছে গভীর রাতে মুখে কাপড় বেঁধে কয়েক জন অপরিচিত ব‍্যক্তি ওই পোস্টার লাগিয়ে গেছে । পুলিশের মদতে বিজেপি জয়ী প্রার্থীদের ভয় দেখিয়ে শাসকদল নিজেদের দিকে টানার চেষ্টা করছে বলে লেখা রয়েছে পোস্টারে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ l মাওবাদী আন্দোলন যখন তুঙ্গে তখনও রাতের অন্ধকারে এমন নানা হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ত জঙ্গলমহলে। এলাকায় তৈরি হত আতঙ্ক। কিন্তু মাঝের কিছু বছর তেমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি আর। কিন্তু এ বার পঞ্চায়েত ভোটের সময় থেকেই এই পোস্টার আতঙ্ক আবার ফিরছে। তাই সতর্ক প্রশাসন।

```