Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপালের সঙ্গে যোগ! ছবি দেখিয়ে দাবি তৃণমূলের, গ্রেফতার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জনের দেহরক্ষী

দ্য ওয়াল ব্যুরো: কসবার ভুয়ো টিকা কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের কুকীর্তির শরিক তাঁর নিরাপত্তাপক্ষীও? এমনই সন্দেহের ভিত্তিতে অরবিন্দ বৈদ্য নামে দেবাঞ্জনের সেই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালানোয় অরবিন্দেরও

রাজ্যপালের সঙ্গে যোগ! ছবি দেখিয়ে দাবি তৃণমূলের, গ্রেফতার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জনের দেহরক্ষী

শেষ আপডেট: 2 July 2021 06:57

দ্য ওয়াল ব্যুরো: কসবার ভুয়ো টিকা কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের কুকীর্তির শরিক তাঁর নিরাপত্তাপক্ষীও? এমনই সন্দেহের ভিত্তিতে অরবিন্দ বৈদ্য নামে দেবাঞ্জনের সেই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালানোয় অরবিন্দেরও যোগ ছিল কিনা, সে ব্যাপারে তাঁকে দফায় দফায় জেরা করেছে পুলিশ। কিন্তু তাঁর উত্তর সন্তোষজনক নয় বলে জানিয়েছে তারা। বয়ানে অসঙ্গতি, বিভ্রান্তি রয়েছে বলে বক্তব্য পুলিশের। বৃহস্পতিবার রাতে অরবিন্দ গ্রেফতার হয়। ঘটনাচক্রে কসবার নকল ভ্যাকসিন ক্যাম্প চালানোর নায়ক দেবাঞ্জনের রাজনৈতিক যোগ নিয়ে ইতিমধ্যে চাপানউতোর শুরু হয়েছে শাসক, বিরোধী শিবিরের মধ্যে। বিজেপির দাবি, শাসক দলের নেতাদের আশীর্বাদের হাত ছিল দেবাঞ্জনের মাথায়। তাই তিনি অপরাধের জাল এতদূর ছড়াতে পেরেছেন। পাল্টা তৃণমূলের তরফে খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে অরবিন্দের যোগাযোগের অভিযোগ তুলেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি রাজ্যপালের পরিবারের সঙ্গে অরবিন্দের ছবি দেখিয়ে প্রশ্ন তুলেছেন, কী করে এই লোকটি রাজভবনের অন্দরে জায়গা পেল! অরবিন্দের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ দীর্ঘদিনের বলে অভিযোগ করেন তিনি। সুখেন্দুবাবুর প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে, দেবাঞ্জনের পিছনে দাঁড়িয়ে আছেন অরবিন্দ। আরেকটি ছবিতে রাজ্যপালের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। শোনা গিয়েছে, ওই দেহরক্ষীর মাধ্যমে নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়িতে খাম, উপহার পৌঁছে যেত, এহেন চাঞ্চল্যকর অভিযোগ করেন সুখেন্দু। রাজ্যপালের সঙ্গে নানা ইস্যুতে তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। এবার ভুয়ো ভ্যাকসিন চক্রের মাথার দেহরক্ষীর সঙ্গেও তাঁর নাম জড়াল তৃণমূল। সূত্রের দাবি, তাঁর দেহরক্ষীকেও বেআইনি নিয়োগপত্র দিয়ে কাজে লাগিয়েছিলেন  দেবা়ঞ্জন। দেবাঞ্জনের নানা রহস্যময় কার্যকলাপ, জালিয়াতির সঙ্গে অরবিন্দর যোগ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।    

```