Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিতলির প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র

দ্য ওয়াল ব্যুরো: তিতলির দাপট না থাকলেও প্রভাব পড়ছে বঙ্গে। তিতলির জেরে ব্যাপক জলোচ্ছাস দিঘার সমুদ্রে।বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার সমুদ্রের ছবিটা বেশ ভয়ানক। ১৫-২০ ফুট উচ্চতার ঢেউ গার্ড ওয়াল ছাড়িয়ে উপরে উঠছে। সমুদ্র সৈকতে জারি হয়েছে সতর্কতা।

তিতলির প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র

শেষ আপডেট: 10 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: তিতলির দাপট না থাকলেও প্রভাব পড়ছে বঙ্গে। তিতলির জেরে ব্যাপক জলোচ্ছাস দিঘার সমুদ্রে।বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার সমুদ্রের ছবিটা বেশ ভয়ানক। ১৫-২০ ফুট উচ্চতার ঢেউ গার্ড ওয়াল ছাড়িয়ে উপরে উঠছে। সমুদ্র সৈকতে জারি হয়েছে সতর্কতা। https://youtu.be/S23QzRcX8uU জলোচ্ছাস শুরু হওয়ার পরই পর্যটকদের সতর্ক করে শুরু হয় পুলিশের মাইকিং। গার্ড ওয়ালের সামনে পর্যটকদের দাঁড়াতে নিষেধ করা হয়েছে। মেরিন ড্রাইভে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এসবের মাঝেও বেপরোয়া বেশ কয়েকজন পর্যটক জলোচ্ছাস উপভোগ করছেন। তাদের ঠেকাতে সমু্দ্র সৈকতের গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। BREAKING: গোপালপুর সৈকতে প্রথম ধাক্কা তিতলির, তুমুল ঝড়ে উত্তাল সমুদ্র ওড়িশা ও অন্ধ্র উপকূলে তিতলি আঁছড়ে পড়ে। সেই প্রভাব পড়েছে চাঁদিপুরেও। বাঁধ টপকে জল ঢোকায় চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু জায়গায় গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। চাঁদিপুর থেকে দিঘার দূরত্ব বেশি নয়। তাই বাড়তি সতর্কতা জারি হয়েছে দিঘাতে। সমুদ্রে স্নান না করার পাশপাশি, সমুদ্র সৈকতে কেউ আটকে পড়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।কড়া নিরাপত্তায় নুলিয়াদের কাজে নামিয়েছে প্রশাসন। গোপালপুর সৈকতে আছড়ে পড়া তিতলির জেরে প্রবল ঝড় শুরু হয় কাকভোর থেকেই। উপকূল সংলগ্ন এলাকায় সতর্কতা আগে থেকেই জারি ছিল বলে প্রাথমিক ভাবে খুব বিপদের মুখে পড়েনি কেউ। কিন্তু একটু বেলা বাড়তেই ঝড়ের দাপট বেশ বাড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওড়িশার গোপালপুর,বেরহমপুর,গঞ্জাম,পুরী সহ বেশ কয়েকটি জায়গা।

```